মেয়ে কারিনার অকাল মৃত্যুর পর বাবা কায়সার হামিদের আবেগি বার্তা

ভোরের ডাক ডেস্ক

খেলা

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। গত রাতে লিভার সংক্রান্ত জটিলতায় তিনি না ফেরার দেশে চলে গেছেন।

2026-05-16T10:18:17+00:00
2026-05-16T11:20:30+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
খেলা
মেয়ে কারিনার অকাল মৃত্যুর পর বাবা কায়সার হামিদের আবেগি বার্তা
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ১৬ মে, ২০২৬, ১০:১৮ এএম  আপডেট: ১৬.০৫.২০২৬ ১১:২০ এএম
সংগৃহীত ছবি
জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। গত রাতে লিভার সংক্রান্ত জটিলতায় তিনি না ফেরার দেশে চলে গেছেন। তার বাবা বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ গত রাতে বিষয়টি নিশ্চিত করেন। এরপর আবেগি বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

শুক্রবার (১৫ মে) দিবাগত মধ্যরাতে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৩১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মেয়ের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোকাহত কায়সার হামিদ লেখেন, ‘ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। 

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রানপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। আমার মেয়ের কোন ভুল ত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন। 

যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমিন।’

পরবর্তীতে তিনি আরও একটি পোস্টে জানান, ‘আমার মেয়ে কারিনা কায়সার আজ শুক্রবার দিবাগত মধ্যে রাতে মাত্র ৩১ রছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় চেন্নাই ভারতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।’ 

তিনি আরও লিখেছেন, ‘মৃত্যু অনিবার্য, আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আমরা সবাই দিন রাত মহান আল্লাহর দরবারে কারিনার জন্য দোয়া করেছি। অত্যন্ত ব্যথিত হৃদয়ে শুধু এটুকুই বলি, হয়তো মহান আল্লাহ আর তাকে কষ্ট দিতে চাননি। তাই নিজ রহমতের ছায়ায় নিজের কাছে নিয়ে গিয়েছেন। 

অত্যন্ত সরল সোজা, খোলা মনের, হাসি খুসি সুন্দর মনের মেয়েটিকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। নূরে পরিপূর্ণ করে দেন এবং সেই সাথে আমার পরিবারের সকল সদস্য সহ তার অসংখ্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী সবাইকে এই অসহনীয় শোক তার অকাল মৃত্যুতে ধৈর্যের সাথে বহন করার তৌফিক দান করেন। আমিন।’

কারিনা কায়সারের মৃত্যুতে ফুটবল ও শোবিজ অঙ্গন সহ সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: