ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা, পলাতক বড় ভাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক ঝামেলার জেরে ছোট ভাইকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করেছে বড়ভাই। শুক্রবার (১৫ মে) সকাল ৬টার দিকে ফতুল্লার

2026-05-15T17:01:36+00:00
2026-05-15T17:27:34+00:00
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা, পলাতক বড় ভাই
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৫:০১ পিএম  আপডেট: ১৫.০৫.২০২৬ ৫:২৭ পিএম
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক ঝামেলার জেরে ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বড়ভাই। শুক্রবার (১৫ মে) সকাল ৬টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চট্টলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মোহন (৩২) ফতুল্লার ওই এলাকার বাবুল মিয়ার ছেলে। অভিযুক্ত বড় ভাই উজ্জ্বল (৩৪) মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

পুলিশ জানায়, পারিবারিক ঝামেলার জেরে পরিবারটিতে গত কয়েকদিন ধরেই ঝগড়া-বিবাদ চলছিল। শুক্রবার সকালে ঝগড়ার এক পর্যায়ে বড় ভাই ছোট ভাইকে ধারালো বটি দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ রক্তমাখা বটি উদ্ধার করে তবে অভিযুক্ত বড় ভাই পালিয়ে গেছেন বলে জানান পুলিশ।

ওসি মাহাবুব আলম বলেন, ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পারিবারিক কলহের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: