প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল বলিভিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। খনি শ্রমিক ও গ্রামীণ সংগঠনগুলোর নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলনে

2026-05-15T12:33:49+00:00
2026-05-15T12:33:49+00:00
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৫ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল বলিভিয়া
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১২:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। খনি শ্রমিক ও গ্রামীণ সংগঠনগুলোর নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানী লা পাজে।

বৃহস্পতিবারের (১৪ মে) বিক্ষোভে ছোট ছোট বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, খনি শ্রমিকরা ডিনামাইটের স্টিক বিস্ফোরণ ঘটান। এ সময় কয়েকজন বিক্ষোভকারী প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টাও করেন।

বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগ দাবি করেছেন। গত বছরের অক্টোবরে অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে তিনি নির্বাচিত হন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে জ্বালানি সংকট, মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতির প্রতিবাদে দেশজুড়ে সড়ক অবরোধ চালিয়ে আসছেন খনি শ্রমিক, কৃষক, শিক্ষক ও গ্রামীণ শ্রমিকরা।

একসময় প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ হলেও বর্তমানে বলিভিয়ার গ্যাস উৎপাদন কমে গেছে। ফলে দেশটি এখন বিদেশি জ্বালানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সরকার পরিস্থিতি সামাল দিতে আলোচনার উদ্যোগ নিলেও প্রেসিডেন্টের পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার ২০ জন খনি শ্রমিক নেতাকে প্রেসিডেন্ট প্রাসাদে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়।

এদিকে সাবেক প্রেসিডেন্ট এভো মোরালেসকে এই অস্থিরতার জন্য দায়ী করছেন সরকারের কিছু মিত্র। তবে মোরালেস অভিযোগ অস্বীকার করে বলেছেন, জনগণের ক্ষোভের মূল কারণ খাদ্য, জ্বালানি ও প্রয়োজনীয় পণ্যের সংকট।



Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: