নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকায় নাছির নামে এক ডিশ ও ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তার নিজ

2026-05-14T16:29:05+00:00
2026-05-14T16:29:05+00:00
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:২৯ পিএম 
নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা


নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকায় নাছির নামে এক ডিশ ও ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান “ফ্রেন্ডস ক্যাবল” অফিসে এ ঘটনা ঘটে।

নিহত নাছির স্থানীয় মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি এলাকায় দীর্ঘদিন ধরে ডিশ ও ক্যাবল ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরেও নাছির তার অফিসে অবস্থান করছিলেন। দুপুর একটার দিকে হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম। ঘটনাস্থল পরিদর্শনের সময় পাশের একটি বাড়ি থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক আলাউদ্দিন জানান, ঘটনার পর এক ব্যক্তিকে রক্তমাখা ছুরি হাতে দ্রুত মাইক্রোস্ট্যান্ডের দিকে পালিয়ে যেতে দেখেছেন। তার পরনে কালো পাঞ্জাবি ছিল বলে জানান তিনি।

ওসি মাহাবুব আলম বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এদিকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালের চিকিৎসক ডা. ইরফান হোসেন জানান, নাছিরকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। পরে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: