ফিলিপাইনের সিনেটে গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত এক সিনেটরকে গ্রেফতার করতে পুলিশ ও মেরিন সেনারা ফিলিপিন্সের সিনেটে প্রবেশ করলে,

2026-05-13T20:53:53+00:00
2026-05-13T20:53:53+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
আন্তর্জাতিক
ফিলিপাইনের সিনেটে গোলাগুলি
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:৫৩ পিএম 
গোলাগুলির পর ঘটনাস্থলে যান পুলিশ সদস্যরা। বুধবার ম্যানিলায়। ছবি: এএফপি
আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত এক সিনেটরকে গ্রেফতার করতে পুলিশ ও মেরিন সেনারা ফিলিপিন্সের সিনেটে প্রবেশ করলে, সেখানে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে।

আল জাজিরার জামেলা আলিন্দোগান জানিয়েছেন, বুধবার (১৩ মে) সন্ধ্যায় রাইফেল ও সুরক্ষামূলক সরঞ্জাম পরিহিত সৈন্যরা আইনসভা ভবনের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার কয়েক মিনিট পরেই গোলাগুলি শুরু হয়। এসময় সাংবাদিকরা নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়ে পালান।

ফিলিপাইনের পার্লামেন্টের উচ্চকক্ষে (সিনেট) কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। মানবতাবিরোধী অপরাধে পরোয়ানাভুক্ত এক সিনেটরকে গ্রেপ্তারের চেষ্টার সময় এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানাভুক্ত ওই সিনেটরের নাম রোনাল্ড ডেলা রোসা। তিনি সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের ঘনিষ্ঠ সহকারী হিসেবে পরিচিত।

ঘটনাস্থল থেকে আলজাজিরার সাংবাদিক জামেলা আলিনদোগান জানান, বুধবার সন্ধ্যায় পুলিশ ও মেরিন সেনারা রোনাল্ডকে গ্রেপ্তার করতে যান। তখন এই পরিস্থিতির তৈরি হয়। প্রায় ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। এরপর নিরাপত্তা বাহিনী পুরো ভবনটি খালি করার নির্দেশ দেয়। কারা গুলি চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বুধবারের এই ঘটনার আগেই রোনাল্ড রোসা ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। গ্রেপ্তার ঠেকাতে তিনি সমর্থকদের সিনেট ভবনের যাওয়ার আহ্বান জানান। বার্তায় রোনাল্ড বলেন, ‘আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন। কোনো ফিলিপিনোকে যেন দ্য হেগ-এ (আইসিসির সদরদপ্তর) নিয়ে যেতে না পারে।’

রোনাল্ড রোসা ফিলিপাইনের পুলিশের সাবেক প্রধান। তিনি সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের ‘মাদকবিরোধী যুদ্ধের’ রূপকার হিসেবে পরিচিত। ওই অভিযানে ৬ হাজারের বেশি সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হন। মঙ্গলবার তিনি বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাঁকে যেন আইসিসির হাতে তুলে দেওয়া না হয়। তিনি দেশের মাটিতেই বিচারের মুখোমুখি হতে প্রস্তুত।

আইসিসি গত সোমবার রোনাল্ড রোসার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার তথ্য প্রকাশ করে। এটি জারি হয়েছে গত নভেম্বরে। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সাবেক প্রেসিডেন্ট দুতার্তে। নেদারল্যান্ডসের হেগে আইসিসির সদরদপ্তরে তাঁর বিচার হওয়ার কথা।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: