নীলফামারীতে টয়লেটে মিলল যুবকের ঝুলন্ত লাশ

নীলফামারী জেলা সংবাদদাতা

সারাদেশ

নীলফামারীর ডোমারে টয়লেট থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।বুধবার (১৩ মে) সকালে গৌরাঙ্গ রায়ের (২২) মরদেহ নিজ

2026-05-13T18:49:37+00:00
2026-05-13T18:50:09+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
সারাদেশ
নীলফামারীতে টয়লেটে মিলল যুবকের ঝুলন্ত লাশ
নীলফামারী জেলা সংবাদদাতা
বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:৪৯ পিএম  আপডেট: ১৩.০৫.২০২৬ ৬:৫০ পিএম
সংগৃহীত ছবি
নীলফামারীর ডোমারে টয়লেট থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

বুধবার (১৩ মে) সকালে গৌরাঙ্গ রায়ের (২২) মরদেহ নিজ বাড়ির টয়লেটে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার মা অনোবালা রায়। মায়ের আত্মচিৎকারে প্রতিবেশীরা এসে দেখে গৌরাঙ্গ রায় টয়লেটের কাঠের আড়ায় গলায় রশি পেঁচিয়ে ঝুলিয়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। গৌরাঙ্গ রায় উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নয়নপাড়া এলাকার মৃত রাজেন্দ্র রায়ের ছেলে।

প্রতিবেশীরা জানায়, গৌরাঙ্গ রায় বোড়াগাড়ী হাটের চামারপাড়া মোড়ে নগদ বিকাশের দোকান করতো। বাড়িতে তার একমাত্র মা থাকে। সে অনেক টাকা ঋণগ্রস্ত ছিল।

গৌরাঙ্গ রায়ের জ্যাঠাতো ভাই প্রদীপ রায় জানান, কয়েক মাস আগে জমি বিক্রি করে দোকান দেয় গৌরাঙ্গ। তার ঋণের কিস্তির জন্য প্রতিদিন দোকানে লোক আসত। কিছুদিন আগেও আড়াই লাখ টাকা ঋণ নিয়েছে। রাতের যে কোনো সময়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা সঠিক জানা যায়নি।

ডোমার থানা এসআই শৈলেন দেব জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


  বিষয়:   নীলফামারী  টয়লেটে মিলল  যুবকের ঝুলন্ত লাশ 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: