সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লাইন লিকেজ থেকে এক ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে ১২ জন দগ্ধ হয়েছে।

2026-05-13T15:55:49+00:00
2026-05-13T15:55:49+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২
নারায়ণগঞ্জ প্রতিনিধি
বুধবার, ১৩ মে, ২০২৬, ৩:৫৫ পিএম 
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লাইন লিকেজ থেকে এক ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে ১২ জন দগ্ধ  হয়েছে। আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কেন্দ্রটির অন্তত ১২ জন কর্মকর্তা ও কর্মচারী দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন— নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল-আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) এবং বদরুল হায়দার (৫০)। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার বেলা ১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ক্যান্টিনে দুপুরের বুফে খাবার খাচ্ছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। খাবারের সময় হঠাৎ ক্যান্টিনের ভেতরে গ্যাস লিকেজ থেকে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ক্যান্টিনে অবস্থানরতরা দগ্ধ হন। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।

রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, দুপুরে কারখানা থেকে দগ্ধ ১২ জন রোগীকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের জরুরি বিভাগে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। কার কত শতাংশ দগ্ধ হয়েছে তা নিরূপণ করা হচ্ছে এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত জানানো হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: