গাজীপুরে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

গাজীপুর জেলা সংবাদদাতা

সারাদেশ

গাজীপুর মহানগরের কাশিমপুরের ভবানীপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা এনএসআই এর যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে

2026-05-12T19:13:28+00:00
2026-05-12T19:13:28+00:00
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ
গাজীপুরে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা
গাজীপুর জেলা সংবাদদাতা
মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৭:১৩ পিএম 
গাজীপুর মহানগরের কাশিমপুরের ভবানীপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
গাজীপুর মহানগরের কাশিমপুরের ভবানীপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা এনএসআই এর যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১২ মে) বিকেলে গাজীপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আলী এন্টারপ্রাইজকে অতিরিক্ত দামে অকটেন ও ডিজেল বিক্রি করার অপরাধে ৪০ হাজার টাকা, ফাইজা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করার দায়ে জমজম বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে আফসানা পারভীন বলেন, অভিযান চলাকালে তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে আলী এন্টারপ্রাইজকে চল্লিশ হাজার টাকা পরিশোধ করতে না পারায় দোকানটি সিলগালা করা হয়েছে। পরবর্তীতে আলী এন্টারপ্রাইজকে চল্লিশ হাজার টাকা পরিশোধ করে বৈধ কাগজপত্র দেখিয়ে দোকান খোলার অনুমতি নিতে হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: