বাঞ্ছারামপুরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শেখ হাসিনা কলেজ সড়ক থেকে মো. রিমন মিয়া (২৩) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার(১১

2026-05-12T12:28:16+00:00
2026-05-12T12:45:36+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
বাঞ্ছারামপুরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:২৮ পিএম  আপডেট: ১২.০৫.২০২৬ ১২:৪৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শেখ হাসিনা কলেজ সড়ক থেকে মো. রিমন মিয়া (২৩) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) দুপুরে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের উলুকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিমন মিয়া নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন থোল্লাকান্দি গ্রামের মো. ফোরকান মিয়ার ছেলে। প্রাথমিকভাবে পরিচয় পাওয়া না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে তাঁর বোনজামাই মো. জয়নাল আবেদিন ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

নিহতের স্বজনরা জানান, কিছুদিন আগে বড়িকান্দি এলাকায় স্থানীয় কয়েকজনের সঙ্গে রিমনের মারামারি হয়েছিল। প্রাণভয়ে তিনি নরসিংদীতে বোনের বাড়িতে আত্মগোপনে ছিলেন। সোমবার সকাল থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুপুরে ইন্টারনেটে মরদেহের ছবি দেখে স্বজনরা বাঞ্ছারামপুরে ছুটে আসেন।

বাঞ্ছারামপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। লাশের নাকের ওপরের অংশে গুলির চিহ্ন রয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

হত্যার রহস্য উদঘাটন এবং এর সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানা গেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: