সারাদেশে আজ থেকে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

ঈদুল আজহা উপলক্ষে নিত্যপণ্যের বাজারে স্বস্তি দিতে দেশব্যাপী বিশেষ ট্রাকসেল কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।সোমবার (১১ মে)

2026-05-11T10:01:24+00:00
2026-05-11T11:07:43+00:00
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২৯ জুলাই ২০২৬
জাতীয়
সারাদেশে আজ থেকে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১১ মে, ২০২৬, ১০:০১ এএম  আপডেট: ১১.০৫.২০২৬ ১১:০৭ এএম
সংগৃহীত ছবি
ঈদুল আজহা উপলক্ষে নিত্যপণ্যের বাজারে স্বস্তি দিতে দেশব্যাপী বিশেষ ট্রাকসেল কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

সোমবার (১১ মে) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত।

রোববার (১০ মে) টিসিবির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে প্রতিদিন ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় ৫০টি এবং চট্টগ্রাম মহানগরী ও জেলায় ২০টি ট্রাক মোতায়েন থাকবে। এছাড়া অন্য ছয় বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাকসেল পরিচালিত হবে।

টিসিবি জানিয়েছে, প্রতিটি ট্রাকে প্রতিদিন ৪০০ জন ক্রেতাকে পণ্য দেওয়া হবে। এ উদ্যোগের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষ উপকৃত হবেন। মোট ১৩ হাজার ৯৩৯ টন পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংস্থাটির তথ্যমতে, যেকোনো সাধারণ ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। তবে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, এক কেজি চিনি এবং দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।

পণ্যের নির্ধারিত দাম হলো, ভোজ্যতেল: প্রতি লিটার ১৩০ টাকা, চিনি: প্রতি কেজি ৮০ টাকা,মসুর ডাল: প্রতি কেজি ৭০ টাকা।

এদিকে টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের জন্য ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি কার্যক্রমও চলমান রয়েছে। ঈদ উপলক্ষে মে মাসে ৭২ লাখ কার্ডধারী পরিবারের কাছে প্রায় ৩৪ হাজার ৮৪৮ টন পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: