শাকিব খানের ‘রকস্টার’-এ জোরদার প্রচারণা, ঈদে নতুন প্রত্যাশা

অনলাইন ডেস্ক

বিনোদন

শাকিব খানের ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নিয়ে প্রচার-প্রচারণার ঘাটতি ও সময়মতো কনটেন্ট প্রকাশ

2026-05-09T17:32:34+00:00
2026-05-09T17:32:34+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বিনোদন
শাকিব খানের ‘রকস্টার’-এ জোরদার প্রচারণা, ঈদে নতুন প্রত্যাশা
অনলাইন ডেস্ক
শনিবার, ৯ মে, ২০২৬, ৫:৩২ পিএম 
‘রকস্টার’ সিনেমার দৃশ্যে শাকিব খান। ছবি: সংগৃহীত
শাকিব খানের ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নিয়ে প্রচার-প্রচারণার ঘাটতি ও সময়মতো কনটেন্ট প্রকাশ না হওয়ায় নানা সমালোচনা হয়েছিল। এর প্রভাব সিনেমার ব্যবসাতেও পড়ে বলে আলোচনা ছিল। পরে বিশেষ প্রদর্শনীতে শাকিব খান নিজেই ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন ত্রুটি না রাখার প্রতিশ্রুতি দেন।

এবার কোরবানির ঈদের সিনেমা ‘রকস্টার’-এ শুরু থেকেই সক্রিয় প্রচার চালাচ্ছেন তিনি। শুটিং শুরুর পর থেকেই প্রচারণা চলছে, আর ২৮ মার্চ শাকিবের জন্মদিনে প্রকাশ পায় ফার্স্ট লুক পোস্টার, যা সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন পাবলিক প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়ায়। ক্রিকেট ম্যাচ চলাকালীন বড় পর্দা ও টিভিতেও সিনেমাটির প্রচার দেখা গেছে।

সম্প্রতি প্রকাশিত ১ মিনিট ২০ সেকেন্ডের অফিসিয়াল টিজারে ‘আগুন’ নামের এক রকস্টারের উত্থান-পতনের গল্প দেখানো হয়েছে—কনসার্ট, খ্যাতি, ভক্তদের উন্মাদনার পাশাপাশি ড্রাগস, ব্যক্তিগত সংকট ও একাকিত্বের দৃশ্যও উঠে এসেছে। টিজার প্রকাশের পর এটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে।

নির্মাতা জানিয়েছেন, ঈদের আগে আরও একটি টিজার, দুটি গান ও পূর্ণ ট্রেলার প্রকাশের পরিকল্পনা রয়েছে। সিনেমাটি শাকিব খানের নিজস্ব ধারণা থেকে নির্মিত, যেখানে তিনি এই ধরনের চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন। এটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে আছেন সাবিলা নূর, এছাড়া তানজিয়া জামান মিথিলা ও সংগীতশিল্পী পান্থ কানাইও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।

এদিকে ঈদে আরও কয়েকটি সিনেমা মুক্তির কথা থাকলেও ‘রইদ’ ছাড়া অন্যগুলোর উল্লেখযোগ্য প্রচার এখনো চোখে পড়েনি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: