গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে।শনিবার (৯ মে) ভোরে উপজেলার রাউৎকোনা গ্রামের ফোরকান মিয়ার বাড়িতে পাঁচজনের

2026-05-09T09:58:27+00:00
2026-05-09T13:03:51+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনের গলাকাটা মরদেহ উদ্ধার
গাজীপুর প্রতিনিধি
শনিবার, ৯ মে, ২০২৬, ৯:৫৮ এএম  আপডেট: ০৯.০৫.২০২৬ ১:০৩ পিএম
সংগৃহীত ছবি
গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। 

শনিবার (৯ মে) ভোরে উপজেলার রাউৎকোনা গ্রামের ফোরকান মিয়ার বাড়িতে পাঁচজনের লাশ পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আজ ভোরে ঘরের মেঝেতে তিন শিশু, নারী ও এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেল) আসাদুজ্জামান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে গৃহকর্তা ফোরকান মিয়া এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। 

তিনি তাঁর তিন সন্তান, স্ত্রী ও শ্যালককে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ। ঘটনার পর থেকে তিনি পলাতক।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: