উত্তর-পূর্বাঞ্চলের সাত নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে

ভোরের ডাক ডেস্ক

সারাদেশ

দেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।

2026-05-07T13:44:22+00:00
2026-05-07T16:31:20+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
সারাদেশ
উত্তর-পূর্বাঞ্চলের সাত নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে
ভোরের ডাক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১:৪৪ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ৪:৩১ পিএম  (ভিজিট : ১১)

দেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

পাউবোর পূর্বাভাস অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এ সময়ে নেত্রকোনার দুর্গাপুরে ৬৫ মিলিমিটার, জারিয়াজঞ্জাইলে ৪৫ মিলিমিটার এবং ব্রাহ্মণবাড়িয়ায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সকাল ৯টার তথ্য অনুযায়ী, হাওরাঞ্চলের তিন জেলার সাতটি নদীর আটটি পয়েন্টে পানি এখনও প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপরে রয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুরে নলজুর নদীর পানি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নেত্রকোনার খালিয়াজুরিতে ধনু-বাউলাই নদীর পানি ১০ সেন্টিমিটার, কলমাকান্দায় সোমেশ্বরী নদীর পানি ৩০ সেন্টিমিটার এবং জারিয়াজঞ্জাইলে ভুগাই-কংশ নদীর পানি ৩২ সেন্টিমিটার ওপরে রয়েছে।

এছাড়া নেত্রকোনা সদরে মগরা নদীর পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার এবং আটপাড়ায় ১৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনি নদীর পানি ২৯ সেন্টিমিটার এবং সুতাং রেল ব্রিজ এলাকায় সুতাং নদীর পানি ৫৫ সেন্টিমিটার ওপরে রয়েছে।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদীগুলোর পানির স্তর ধীরে ধীরে কমতে শুরু করেছে। বর্তমানে ঘণ্টায় শূন্য থেকে ১ সেন্টিমিটার হারে পানি কমছে, যা বন্যা পরিস্থিতির উন্নতির ইঙ্গিত দিচ্ছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: