সাতকানিয়ায় অবৈধ আচার কারখানায় অভিযান, জরিমানা

নুরুল আমিন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সাতকানিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে আচার তৈরির দায়ে একটি কারখানাকে জরিমানা ও সিলগালা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (০৬ মে) দুপুরে উপজেলার

2026-05-07T12:32:04+00:00
2026-05-07T12:32:04+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
সারাদেশ
সাতকানিয়ায় অবৈধ আচার কারখানায় অভিযান, জরিমানা
নুরুল আমিন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:৩২ পিএম 

চট্টগ্রামের সাতকানিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে আচার তৈরির দায়ে একটি কারখানাকে জরিমানা ও সিলগালা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (০৬ মে) দুপুরে উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতেরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদে চট্টগ্রাম জেলা এনএসআই (NSI) তথ্যের ভিত্তিতে উপজেলার ঢেমশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাপিতেরচর এলাকায় ‘ইয়াম্মি ফুড প্রোডাক্ট’ নামক আচার তৈরির কারখানায় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আচার উৎপাদন, মজুদ এবং বাজারজাতকরণের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

একইসঙ্গে কারখানার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন, এছাড়া ২৪৯ কার্টুন তৈরি করা আচার জব্দসহ আচার তৈরির মেশিনারি সরঞ্জাম জব্দ করা হয়।বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর কাঁচামাল ও আচার তৈরির সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: