ফ্লোরিডায় হত্যাকাণ্ড বৃষ্টির মরদেহ ৯ মে ঢাকায় পৌঁছাবে

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে ঢাকায় পৌঁছাবে।ফ্লোরিডার অরল‍্যান্ডো আন্তর্জাতিক বিমান বন্দর

2026-05-06T10:03:58+00:00
2026-05-06T10:03:58+00:00
 
  বুধবার, ৬ মে ২০২৬,
২৩ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বুধবার, ৬ মে ২০২৬
জাতীয়
ফ্লোরিডায় হত্যাকাণ্ড বৃষ্টির মরদেহ ৯ মে ঢাকায় পৌঁছাবে
ভোরের ডাক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১০:০৩ এএম   (ভিজিট : ১৮)
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে  ঢাকায় পৌঁছাবে। 

ফ্লোরিডার অরল‍্যান্ডো আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৭ মে রাত ৮.৫০ মিনিটে EK 0220 এমিরাটসের ফ্লাইটে দুবাই এবং EK 0582 ফ্লাইটে ৯ মে সকাল ৮.৪০ মিনিটে বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে। 

এর আগে, ৬ মে (বুধবার) বেলা ২টায় ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেবেন।

পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করছে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট, আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস সমন্বয় করছে। মঙ্গলবার (৫ মে) মধ্যরাতে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। 

এদিকে একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ এরই মধ্যে দেশে পৌঁছেছে। 

দূতাবাস জানায়, ২ মে স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহ ঢাকায় পৌঁছালে পরিবারের কাছে হস্তান্তরের সময় এক হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হয়।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭ নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। 

এ ঘটনায় জড়িত সন্দেহে লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করে পুলিশ। 

হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকার কাছে কালো আবর্জনার ব্যাগ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

আদালতের নথি অনুযায়ী, লিমনের দেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল এবং মরদেহে কোনো কাপড় ছিল না। এ ঘটনায় আবুঘরবেহর বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধারের কথাও অভিযোগে উল্লেখ রয়েছে। 

অন্যদিকে, বৃষ্টির মরদেহও পরে শনাক্ত করা হয়। লিমনের মরদেহ উদ্ধারের স্থান থেকে কিছুটা দূরের একটি জলাশয় থেকে ২৬ এপ্রিল খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করা হয়, যা ১ মে স্থানীয় পুলিশ বৃষ্টির বলে নিশ্চিত করে পরিবারকে জানায়।

এমটিআই


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: