রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু, একবারেই মিলবে ১৮ মাসের বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এর প্রথম ইউনিটে আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হচ্ছে। এর

2026-04-28T12:29:32+00:00
2026-04-28T12:29:32+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
জাতীয়
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু, একবারেই মিলবে ১৮ মাসের বিদ্যুৎ
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:২৯ পিএম 
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এর প্রথম ইউনিটে আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশগুলোর কাতারে আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে যাচ্ছে।

এই বিদ্যুৎকেন্দ্রের প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের চুল্লিতে বিক্রিয়ার জন্য প্রয়োজন হবে মোট ১৬৩টি ইউরেনিয়াম ফুয়েল বান্ডেল। প্রতিটি বান্ডেলে রয়েছে ১৫টি করে ইউরেনিয়াম ফুয়েল রড। প্রয়োজনীয় জ্বালানির মধ্যে ১৬৩টি ব্যবহার করা হবে এবং অতিরিক্ত ৫টি সংরক্ষণে রাখা হবে।
জ্বালানি বান্ডেলগুলো চুল্লিতে স্থাপনের কাজ সম্পন্ন করতে আনুমানিক ৪০ থেকে ৪৫ দিন সময় লাগবে। এরপর শুরু হবে পারমাণবিক বিক্রিয়া, যেখানে উৎপন্ন তাপে পানি বাষ্পে পরিণত হয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই কেন্দ্রের অন্যতম বড় সুবিধা হলো—একবার জ্বালানি লোড করলে টানা প্রায় ১৮ মাস বিদ্যুৎ উৎপাদন সম্ভব। পরবর্তীতে সম্পূর্ণ জ্বালানি একসঙ্গে পরিবর্তনের প্রয়োজন হয় না; বরং নির্দিষ্ট সময় পর আংশিক জ্বালানি প্রতিস্থাপন করলেই কার্যক্রম চালু রাখা যায়।

তবে জ্বালানি লোডিং সম্পন্ন হলেই সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে না। এর আগে শতাধিক ধাপে পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করতে হবে। সব ধাপ সফলভাবে শেষ হলে ধীরে ধীরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: