ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়াতে সম্মত লেবানন ও ইসরায়েল : ট্রাম্প

কৌশলী ইমা, নিউ ইয়র্ক প্রতিনিধি

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন, উচ্চপর্যায়ের বৈঠকের পর ইসরায়েল ও লেবানন তাদের চলমান যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়াতে

2026-04-24T11:53:34+00:00
2026-04-24T11:53:34+00:00
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়াতে সম্মত লেবানন ও ইসরায়েল : ট্রাম্প
কৌশলী ইমা, নিউ ইয়র্ক প্রতিনিধি
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১১:৫৩ এএম 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন, উচ্চপর্যায়ের বৈঠকের পর ইসরায়েল ও লেবানন তাদের চলমান যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়াতে সম্মত হয়েছে।

হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা ইসরায়েলি বাহিনী এবং ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-এর মধ্যে চলমান সংঘর্ষ সাময়িকভাবে স্থগিত রাখবে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়ানো হবে। অদূর ভবিষ্যতে আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র লেবাননকে হিজবুল্লাহর বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে সহায়তা করবে।

এই ঘোষণা আসে এমন সময়ে, যখন ট্রাম্প এর আগেই ইরানের সঙ্গে একটি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা বলেছিলেন। তবে ইরান এই পদক্ষেপকে গুরুত্বহীন বলে প্রত্যাখ্যান করেছে এবং মার্কিন নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত আলোচনায় না ফেরার কথা জানিয়েছে।

এদিকে, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ভারত মহাসাগরে ইরান থেকে তেল বহনকারী একটি ট্যাংকার জব্দ করেছে। এর আগে ইরান হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজ নিয়ন্ত্রণে নেয়।

ট্রাম্প নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন, প্রণালিতে মাইন পেতে থাকা যে কোনো নৌযানকে 'গুলি করে ধ্বংস' করতে। এ নির্দেশের প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী একে যুদ্ধবিরতির 'স্পষ্ট লঙ্ঘন' বলে অভিহিত করেছে।

চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলারের ওপরে লেনদেন হচ্ছে।
ওয়াশিংটনে দ্বিতীয় দফা আলোচনা

গত সপ্তাহে ইসরায়েল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, যা কয়েক দশকের মধ্যে দুই দেশের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের যোগাযোগ ছিল। বৃহস্পতিবার হোয়াইট হাউসে দ্বিতীয় দফার আলোচনা “খুব ভালো হয়েছে” বলে জানিয়েছেন ট্রাম্প।

লেবানন চায়, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ বন্ধ হোক এবং দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হোক। অন্যদিকে, ইসরায়েল সীমান্ত এলাকায় একটি ‘বাফার জোন’ গড়ে তুলতে চায়, যাতে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে হামলা চালাতে না পারে।

হিজবুল্লাহর মুখপাত্র সালমান হার্ব বলেন, ইসরায়েল সেনা প্রত্যাহার না করলে তাদের 'প্রতিরোধের অধিকার বজায় থাকবে।

এদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যার মধ্যে সাংবাদিক আমাল খলিলও রয়েছেন। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম অভিযোগ করেছেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করছে—যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন।

সংঘাত শুরুর পর থেকে লেবাননে অন্তত আটজন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: