ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে আছে: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি

জাতীয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন এমপি বলেছেন,ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে আছে। বিগত সরকার

2026-04-20T15:11:20+00:00
2026-04-20T15:16:34+00:00
 
  শুক্রবার, ৮ মে ২০২৬,
২৫ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শুক্রবার, ৮ মে ২০২৬
জাতীয়
ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে আছে: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:১১ পিএম  আপডেট: ২০.০৪.২০২৬ ৩:১৬ পিএম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, ফ্যাসিস্ট সরকারের  ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে আছে। বিগত  সরকার সরকারী কোষাগারে কোন টাকা রেখে যায়নি। আমরা বিচলিত হয়ে পড়েছিলাম। 

কিন্ত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিচক্ষণতায় ও তার নির্দেশনায় আমরা হাম-রুবেলা ঠিকাদান ক্যাম্পেন শুরু করেছি। 

সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিন্দাপার্ক এ  দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও  বলেন, আমাদের বাচ্চাদের পুষ্টির অভাব। শুধু ঔষুধ দিয়ে মানুষকে ভালো করা যাবে না, আমাদের নিজেদের ও সচেতন হতে হবে এবং সবচাইতে বেশি কার্যকরী ঔষুধ মায়ের দুধ। মায়ের দুধ পান করলে বাচ্চার বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব। অনেক মায়েরা বিভিন্ন কারণে বাচ্চাকে বেষ্ট ফিডিং করান না। বাচ্চাদের বেস্ট ফিডিং করানোর জন্য মায়েদের প্রতি আহবান জানান মন্ত্রী।

রুপগঞ্জের এমপি মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর আবেদনের প্রেক্ষিতে আগামি বাজেটে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নতি করার ঘোষনা দেন মন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সসদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব কমিশন মেগান বলডিন, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটিভ এম্মানিউলি এবরিউক্স, বিশ্ব স্বাস্থ সংস্থার বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটিভ ডা. রাজেশ নরওয়ে, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, জেলা সিভিল সার্জন ডা: মশিউর রহমান রুপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আইভী ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার ভূমি, মারজানুল ইসলাম, ফরিদ আল সোহানসহ অন্যান্যরা।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: