এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ১০ নারী

স্টাফ রিপোর্টার

জাতীয়

বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড–২০২৬ পেয়েছেন ১০ জন নারী। এভিয়েশন ও

2026-03-14T22:43:00+00:00
2026-03-14T22:43:00+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
জাতীয়
এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ১০ নারী
স্টাফ রিপোর্টার
শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:৪৩ পিএম 
বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড–২০২৬ পেয়েছেন ১০ জন নারী। এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন Aviation and Tourism Journalists Forum of Bangladesh (এটিজেএফবি) আয়োজনে এটি ছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের তৃতীয় আসর।
শনিবার (১৩ মার্চ) রাজধানীর All Community Club মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী M Rashiduzzaman Millat।
বিভিন্ন ক্যাটাগরিতে যারা সম্মাননা পেয়েছেন;
পাইলট ক্যাটাগরিতে Air Astra-র ফার্স্ট অফিসার সাজিদিনা সুলতানা সনি সম্মাননা অর্জন করেন।
কেবিন ক্রু ক্যাটাগরিতে Novoair-এর হেড অব কেবিন সার্ভিস ফারজানা ইয়াসমিন, সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরিতে US-Bangla Airlines-এর সিনিয়র এক্সিকিউটিভ ফারহানা ইয়াসমিন সম্মাননা পান।
কাস্টমার সার্ভিস ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মৌসুমি আক্তার, এভিয়েশন উদ্যোক্তা ক্যাটাগরিতে Bengal Airlift Limited-এর গ্রুপ চেয়ারম্যান ব্যারিস্টার মেহনাজ মান্নান এবং ইন্সট্রাক্টর ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ম্যানেজার মুক্তা ওয়াহিদ সম্মানিত হন।
এ ছাড়া পাবলিক রিলেশন্স ক্যাটাগরিতে Biman Bangladesh Airlines-এর মহাব্যবস্থাপক বোসরা ইসলাম পুরস্কার পান।
ট্যুর গাইড ক্যাটাগরিতে Riverain Tours-এর গাইড সুমাইয়া তাহমিম বুশরা, কালিনারি ট্যুরিজম ক্যাটাগরিতে The Westin Dhaka-এর শেফ আকসা ইকবাল এবং হসপিটালিটি অন্ট্রোপ্রেনিউর ক্যাটাগরিতে Royal Arsalan’s-এর স্বত্বাধিকারী ফারহানা রহমান সম্মাননা লাভ করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এটিজেএফবি কর্তৃক নারীদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সরকার এই খাতকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে।
তিনি বলেন, বর্তমানে বিমান ও পর্যটন খাতে নারীরা পাইলট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এভিয়েশন ইঞ্জিনিয়ার, কেবিন ক্রু, বিমানবন্দর ব্যবস্থাপক, হোটেল ম্যানেজার ও পর্যটন উদ্যোক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আজ যারা সম্মাননা পেয়েছেন, তাদের সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার এবং সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Civil Aviation Authority of Bangladesh-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, বাংলাদেশে Ethiopian Airlines-এর জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন, Bangladesh Tourism Board-এর সিইও নুজহাত ইয়াসমিনসহ এভিয়েশন ও পর্যটন খাতের সংশ্লিষ্টরা।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সহযোগী স্পন্সর (পাওয়ার্ড বাই) ছিল ইথিওপিয়ান এয়ারলাইন্স। অনুষ্ঠান শেষে সম্মাননা প্রাপ্ত নারী, এটিজেএফবির সদস্য ও অতিথিদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হয়।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: