ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার

জাতীয়

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশনানুসারে ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান ত্বরান্বিত ও

2026-03-09T19:56:27+00:00
2026-03-09T19:56:27+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার
সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৭:৫৬ পিএম 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশনানুসারে  ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান ত্বরান্বিত ও ক্ষয়ক্ষতি লাঘবে ঢাকা মহানগরীতে ০১ (এক) লাখ স্বেচ্ছাসেবক তৈরির কার্যক্রম হাতে নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 

তিনি বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। তাছাড়া জলবায়ু পরিবর্তনজনিত কারণে সাম্প্রতিক সময়ে দুর্যোগের ধরণ পাল্টে যাচ্ছে। দুর্যোগকে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। দুর্যোগে ভয় পেয়ে হাত-পা গুটিয়ে নিলে চলবে না। দুর্যোগ প্রশমনের কৌশলগুলো রপ্ত করতে হবে। নিয়মিত মহড়া অনুষ্ঠানে মানুষের ভীতি কেটে যায়, সাহস সঞ্চার করে। 

সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। 
১০ মার্চ 'জাতীয় দুর্যোগ প্রস্তুতি' দিবস উপলক্ষে এ মহড়ার আয়োজন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য 'দুর্যোগ প্রস্তুতিতে লড়বো তারুণ্যের বাংলাদেশ গড়বো'

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান,  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান,  দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবীর মো. আশরাফ আলম প্রমুখ।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: