অস্টিয়ার রাজধানী ভিয়েনায় এশিয়ান ইসলামিক কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

রাজধানী

ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার একটি গুরুত্বপূর্ণ সংস্থা এশিয়ান ইসলামিক কমিউনিটি এর উদ্যোগে ভিয়েনার ২৩ নং ডিস্ট্রিক্ট এ

2026-03-07T13:48:49+00:00
2026-03-07T13:48:49+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
রাজধানী
অস্টিয়ার রাজধানী ভিয়েনায় এশিয়ান ইসলামিক কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১:৪৮ পিএম 
ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার একটি গুরুত্বপূর্ণ সংস্থা " এশিয়ান ইসলামিক কমিউনিটি " এর  উদ্যোগে ভিয়েনার ২৩ নং ডিস্ট্রিক্ট এ লাক্সারিয়াস এটাপ সেন্টার এ এক ইফতার মাহফিল এর আয়োজন করা হয়।  আফগান বংশোদ্ভুত অস্ট্রিয়ান তরুনের সঞ্চালনায় „এশিয়ান ইসলামিক কমিউনিটি "  এর  চেয়ারম্যান ও ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার  সুপ্রিম কাউন্সিল মেম্বার  ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মেদ এর  সভাপতিত্বে   গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট তুর্কিশ বংশোদ্ভুত  জনাব অমিত ভুরাল, ভিয়েনার পার্লামেন্ট মেম্বার ও ভিয়েনার মেয়র ডঃ মিকায়েল লুডভিগ এর প্রতিনিধি আসলিহান বজাতেমার।

স্বাগত বক্তব্যে জনাব হাসিম এশিয়ান মুসলিম কমিউনিটির গুরুত্বপূর্ণ উক্ত ইফতার অনুষ্টানে উপস্থিত হওয়ার জন্য ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট জনাব অমিত ভুরাল, বাংলাদেশী রাষ্ট্রদূত জনাব তৌফিক হাসান, ভিয়েনা ভিন্সিয়াল পার্লামেন্ট মেম্বার ও ভিয়েনার মেয়র ডঃ মিকায়েল লুডভিগ এর প্রতিনিধি আসলিহান বজাতেমার,  ভিয়েনা প্রভিন্সিয়াল  পার্লামেন্ট মেম্বার .ইঞ্জিনিয়ার ওমর আল রাবী, অস্ট্রিয়ার প্রধান মুফতি মুস্তাফা মুল্লওগ্লু, ইন্দোনেশিয়ান এম্বাসীর ডেপুটি চিফ জনাব বিট্টু তাহার , মালয়েশিয়ান এম্বাসীর ডেপুটি চিফ জনাব রিডজওয়ান সাহাবুদিন, শ্রীলঙ্কান এম্বাসীর ডেপুটি চিফ জনাব মাহেশ গুনাবরদানা, উজবেকিস্তান এম্বাসীর ডেপুটি চিফ জনাব আব্বসবেক এডিলিভ, অস্ট্রিয়ান ফেডারেল চ্যান্সেলারির প্রতিনিধি জনাব চেঙ্গিজ ডুরান,  অথরিটির প্রাক্তন সভাপতি ডক্টর আনাস শাকফে, ডক্টর ফুয়াদ সনাক, টার্কিশ ফেডারেশন এর প্রেসিডেন্ট জনাব আলী চান,ইউনিয়ন অফ ইন্টারন্যাশনাল ডেমোক্র্যাটস অস্ট্রিয়ার প্রেসিডেন্ট জনাব মাহমুদ কোচ, সৌদি সরকার পরিচালিত ভিয়েনা ইসলামিক সেন্টারের পরিচালক ডক্টর আহমেদ আল মফারে, ভিয়েনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর জেকিরিয়া সেজদিনি,  আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ডিরেক্টর জেনারেলের  চিফ সায়েন্টিফিক এডভাইসর জনাব সায়েদ আশরাফ সহ সকল উপস্থিতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।   

এশিয়ান ইসলামিক কমিউনিটির গুরুত্বপূর্ণ এইমাহফিলে প্রায় দেড় শতাধিক  মুসলিম ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন    টার্কিশদের  চারটি সর্ববৃহৎ ইসলামিক কমুনিটির নেতৃবৃন্দ, বসনিয়ান, আরাবিয়ান, আলবেনিয়ান ইসলামিক কমুনিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ,  ভিয়েনাস্ত জাতিসংগের বিভিন্ন দপ্তরে কর্মরত মুসলিম ডিপ্লোম্যাট এবং সায়েন্টিস্টগণ। তাছাড়া উপস্থিত ছিলেন অস্ট্রিয়ায় বসবাসরত এশিয়ার দেশ সমূহ যথা ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, আরাকান, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান  মুসলিম কমুনিটির নেতৃবৃন্দ।
 
বাংলাদেশী কমিনিটির পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশী রাষ্ট্রদূত জনাব তৌফিক হাসান, ফার্স্ট সেক্রেটারি জনাব তানভীর আহমেদ, নিউক্লিয়ার আটটাছে (কোনসেলোর ) জনাব তানভীর হাসান, ভিয়েনা মুসলিম সেন্টার ও মাসজিদুল ফালাহর  নেতৃবৃন্দ মাহেরুল হক শামীম, মোরাদুল আলম,  মহিউদ্দিন আহমদ, ইঞ্জিনিয়ার রবিউল আলম, হাবিবুর রহমান, ইমাম জনাব আবু মুসা, বাংলাদেশ অস্ট্রিয়া এসোসিয়েশনের সভাপতি জনাব আক্তারুজ্জামান শিবলী, ব্যাবসায়ী আরিফিন রিকো, ডক্টর মাহমুদুল হাসান, মনজুরুল হাসান প্রমুখ।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: