সরকার গণমাধ্যমের উপর আক্রমণকে সভ্যতার উপর আক্রমণ হিসেবে বিবেচনা করে : জহির উদ্দিন স্বপন

ভোরের ডাক রিপোর্ট

জাতীয়

যেকোনো গণমাধ্যমের উপর আক্রমণকে সভ্যতার উপর আক্রমণ হিসেবে সরকার বিবেচনা করে - বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

2026-02-28T18:32:30+00:00
2026-02-28T18:46:55+00:00
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
জাতীয়
সরকার গণমাধ্যমের উপর আক্রমণকে সভ্যতার উপর আক্রমণ হিসেবে বিবেচনা করে : জহির উদ্দিন স্বপন
ভোরের ডাক রিপোর্ট
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩২ পিএম  আপডেট: ২৮.০২.২০২৬ ৬:৪৬ পিএম

যেকোনো গণমাধ্যমের উপর আক্রমণকে সভ্যতার উপর আক্রমণ হিসেবে সরকার বিবেচনা করে - বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তথ্যমন্ত্রী শনিবার কাওরানবাজারে দৈনিক প্রথম আলো'র অফিস পরিদর্শনকালে এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন উপস্থিত ছিলেন। 

প্রথম আলো পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তথ্যমন্ত্রী বলেন,  কাছে থেকে এ ধ্বংসযজ্ঞ দেখে এর সাথে যে সভ্যতা বিরোধী চিন্তা কাজ করেছে তা বেরিয়ে পড়েছে। 

তিনি বলেন, এ ধরনের অপশক্তি যাতে সমাজে প্রশ্রয় না পায় সে ব্যাপারে রাষ্ট্র ও সরকার সচেতন থাকবে এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে।

তথ্যমন্ত্রী বলেন, কোনো অপরাধ তামাদি হতে পারে না। যেকোনো অপরাধ, সেটা তাৎক্ষণিকভাবেই হোক বা যত সময়ের ব্যবধানেই হোক, তা জবাবদিহি ও বিচার প্রক্রিয়ার আওতায় আনতেই হবে।
 
তথ্যমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন।

প্রথম আলো পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: