তেহরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা; 'ভয়াবহ' প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন অঞ্চলে নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার ভোরে এই হামলা শুরু হয়। ইসরায়েলের

2026-02-28T13:55:24+00:00
2026-02-28T13:55:24+00:00
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
তেহরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা; 'ভয়াবহ' প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৫ পিএম 
ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন অঞ্চলে নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার ভোরে এই হামলা শুরু হয়। ইসরায়েলের এই অভিযানে সরাসরি যুক্তরাষ্ট্রও অংশ নিয়েছে বলে খবর পাওয়া গেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তারা এই হামলার জবাব দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইরানি কর্মকর্তা বলেন, "তেহরান মার্কিন-ইসরায়েলি হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং এই পাল্টা আক্রমণ অত্যন্ত ভয়াবহ হবে।"

এদিকে, হামলার পর ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমরা তোমাকে (ইসরায়েলকে) সতর্ক করেছিলাম! এখন তুমি এমন এক পথে যাত্রা শুরু করেছো যার শেষ আর তোমার নিয়ন্ত্রণে নেই।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, শনিবার ভোররাত থেকে তেহরানের বিভিন্ন এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি বিমান বাহিনী ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী দেশের মধ্যে এই পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনায় পুরো অঞ্চলে বড় ধরনের যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে। ইরান শেষ পর্যন্ত কী ধরনের প্রতিশোধ নেয়, এখন সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব সম্প্রদায়।

সূত্র: আল-জাজিরা।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: