মান্দায় জমি নিয়ে বিরোধ; সংবাদের প্রতিবাদে ‘সাজানো নাটকের’ অভিযোগ

মান্দা (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা রতন কুমার কবিরাজ। গত ২৫ ফেব্রুয়ারি

2026-02-28T13:05:07+00:00
2026-02-28T13:05:07+00:00
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বুধবার, ১০ জুন ২০২৬
মান্দায় জমি নিয়ে বিরোধ; সংবাদের প্রতিবাদে ‘সাজানো নাটকের’ অভিযোগ
মান্দা (নওগাঁ) সংবাদদাতা
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৫ পিএম 
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা রতন কুমার কবিরাজ। গত ২৫ ফেব্রুয়ারি ‘মান্দায় জমি দখল ও হামলা’ শিরোনামে প্রকাশিত সংবাদটিকে তিনি ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।

আজ শনিবার এক বিবৃতিতে রতন কুমার বলেন, ব্যক্তিগত আক্রোশ থেকে নিপুল কুমার কবিরাজ বিভ্রান্তিকর তথ্য দিয়ে ওই সংবাদ প্রকাশ করিয়েছেন। তাঁর দাবি, মারধরের কোনো ঘটনাই ঘটেনি, বরং নিপুল নিজেই রাতের আঁধারে তাঁর গোয়ালঘরের দেয়াল ভেঙেছেন।

মান্দা থানার এসআই আর্শিস জানান, বিষয়টি দেওয়ানি প্রকৃতির। আপাতত সমঝোতার ভিত্তিতে নির্মাণকাজ চলছে। তবে শর্ত রয়েছে, সরকারি পরিমাপে নিপুল কুমার মালিকানা প্রমাণ করতে পারলে রতন কুমার দেয়াল সরিয়ে নিতে বাধ্য থাকবেন।

রতন কুমার বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ভিত্তিহীন সংবাদের মাধ্যমে আমাকে ও আমার পরিবারকে হেয় করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: