বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার

রাজনীতি

সকল প্রকার অনিয়ম, দুর্নীতি আর দুর্বৃত্তায়নের পথ পরিহার করে সত্য, সুন্দর আর সততার পথে পরিচালিত হয়ে সমৃদ্ধ স্বদেশ সৃষ্টির সংকল্পে

2026-02-24T19:33:29+00:00
2026-02-24T19:33:29+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
রাজনীতি
বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৩ পিএম 
সকল প্রকার অনিয়ম, দুর্নীতি আর দুর্বৃত্তায়নের পথ পরিহার করে সত্য, সুন্দর আর সততার পথে পরিচালিত হয়ে সমৃদ্ধ স্বদেশ সৃষ্টির সংকল্পে শপথ নিতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। 

তিনি বলেন, দেশের মালিক জনগণ। জনগণের জন্য একটি সুন্দর আগামী বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নির্বাচনি ইশতেহার পেশাদারিত্বের সাথে বাস্তবায়নে মেধা ও শ্রমের বিনিয়োগ করতে হবে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও অধীন দপ্তর সমূহের কর্মকর্তাদের সাথে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকারি অর্থের অপচয় রোধ ও কাজের গুণগত মান অক্ষুণ্ন রাখতে প্রতিটি পর্যায়ে নিবিড় মনিটরিং করতে হবে। প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে এর উপযোগিতা নিশ্চিত করতে হবে। 

মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন।



Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: