বিয়ের প্রলোভনে তরুণীকে হেনস্তা, আবারও গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

বিনোদন

বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা

2026-02-23T18:43:46+00:00
2026-02-23T18:43:46+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
বিনোদন
তরুণীর আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগ
বিয়ের প্রলোভনে তরুণীকে হেনস্তা, আবারও গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল
নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা
সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৩ পিএম 
বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ভুক্তভোগী এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজস্ব স্টুডিওতে একদিন আটকে রেখেছিলেন নোবেল। অভিযোগ রয়েছে, সে সময় জোরপূর্বক ওই তরুণীর আপত্তিকর ছবি ও ভিডিও তৈরির জন্য তাঁকে প্রচণ্ড চাপ দেওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগী তরুণী গত বছরের ১৩ আগস্ট আদালতে মামলা দায়ের করেন।

আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন। ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি পিবিআইয়ের এসআই নুরুজ্জামান আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই দিনই আদালত নোবেলসহ ৪ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন।

আদালতের নির্দেশের পর ডেমরা থানা পুলিশ আসামিদের আইনের আওতায় আনতে তৎপরতা শুরু করে। অবশেষে আজ সোমবার প্রধান আসামি নোবেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ডেমরা থানার অপারেশন অফিসার মো. মুরাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা মো. মুরাদ জানান, আদালত থেকে নোবেলসহ ৪ জনের নামে ওয়ারেন্ট জারি করে পুলিশকে অবহিত করার পর তাঁরা ওয়ারেন্ট তামিল করেছেন। বর্তমানে নোবেলকে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই মামলার অন্য আসামিদের বিষয়েও তদন্ত ও তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে এর আগেও একাধিক নারী কেলেঙ্কারি ও অসদাচরণের অভিযোগ উঠেছিল। এই নতুন গ্রেপ্তারের ঘটনায় সঙ্গীত অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পুনরায় আলোচনার ঝড় উঠেছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: