মার্কিন পররাষ্ট্র দপ্তর ‘সবচেয়ে খারাপদের’ ১ লাখ ভিসা বাতিল করেছে

কৌশলী ইমা, নিউ ইয়র্ক প্রতিনিধি

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার বা দণ্ডিত হওয়া ১ লক্ষাধিক বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে। এদের বিরুদ্ধে গৃহ সহিংসতা ও যৌন নির্যাতনসহ

2026-02-18T15:13:49+00:00
2026-02-18T15:13:49+00:00
  বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন পররাষ্ট্র দপ্তর ‘সবচেয়ে খারাপদের’ ১ লাখ ভিসা বাতিল করেছে
কৌশলী ইমা, নিউ ইয়র্ক প্রতিনিধি
বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৩ পিএম 
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার বা দণ্ডিত হওয়া ১ লক্ষাধিক বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে। এদের বিরুদ্ধে গৃহ সহিংসতা ও যৌন নির্যাতনসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে বলে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ এক পোস্টে জানায়, আমেরিকান জনগণের নিরাপত্তা বিপন্ন করে এমন অপরাধীদের আতিথ্য দেওয়ার কোনো বাধ্যবাধকতা যুক্তরাষ্ট্রের নেই। মার্কিন ভিসা কোনো অধিকার নয়, এটি একটি বিশেষ সুযোগ। ট্রাম্প প্রশাসনের প্রথম বছরে আমরা ‘সবচেয়ে খারাপদের’ ১ লক্ষাধিক ভিসা বাতিল করেছি, যাদের মধ্যে রয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো (ডিইউআই) , শিশু নির্যাতন ও হামলার মতো অপরাধে জড়িত ব্যক্তিরা।

দপ্তরটি কয়েকটি নির্দিষ্ট ঘটনার উল্লেখও করেছে। এর মধ্যে একজন বিদেশি নাগরিক তিনজন নারীকে যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত হন। আরেকজনকে গৃহ সহিংসতা, প্রকাশ্যে মাতলামি ও জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগে একাধিকবার গ্রেপ্তার করা হয়। তৃতীয় একজন নাবালককে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হন।

পোস্টে আরও বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আমাদের অভিবাসন আইন প্রয়োগের মাধ্যমে সীমান্ত ও নাগরিকদের রক্ষা করবেন। যারা আমেরিকার আতিথ্যের সুযোগ নিয়ে আমাদের আইন ভঙ্গ করে এবং নাগরিকদের নিরাপত্তা হুমকির মুখে ফেলে, তাদের ভিসা বাতিল করা হবে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: