অশালীন স্পর্শের জন্য প্রভাসকে থাপ্পড় মেরেছিলেন পূজা
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৫:৩৪ পিএম
অশালীনভাবে স্পর্শ করায় তেলেগু সিনেমার এক সুপারস্টারকে থাপ্পড় মেরেছিলেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। গত কয়েক দিন ধরে এই গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। কোনো কোনো পোস্টে দাবি করা হয়েছে “সম্প্রতি একটি সাক্ষাৎকারে পূজা হেগড়ে নিজেই এসব কথা জানিয়েছেন।” ভাইরাল এসব পোস্ট থেকে জানা যায়, একটি সিনেমার শুটিং সেটে ভ্যানিটি ভ্যানের ভেতরে ছিলেন পূজা হেগড়ে। তার অনুমতি ছাড়া হঠাৎ ভ্যানিটি ভ্যানে প্রবেশ করেন প্যান-ইন্ডিয়ার একজন সুপারস্টার। সেখানে পূজাকে অশালীনভাবে স্পর্শ করার জন্য ওই অভিনেতাকে কষিয়ে থাপ্পড় মারেন এই অভিনেত্রী। এসব পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। চর্চায় মাতেন নেটিজেনরা। তাদের দাবি—‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং সেটে প্রভাসের সঙ্গে এ ঘটনা ঘটেছে। প্রভাসের মতো সুপারস্টারের নাম সামনে আসায় চর্চার আগুন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সত্যি কী পূজার সঙ্গে এমন অশালীন আচরণ করেছিলেন প্রভাস? এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে।
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮