ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার

হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি

৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ

এভারকেয়ারে ওসমান হাদি

ডান দিক থেকে গুলি ঢুকে বাম পাশ দিয়ে বের হয়, অংশবিশেষ এখনো হাদির ব্রেনে

বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি হাদির জনসংযোগে অংশ নিয়েছিলেন

হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের প্রতিবাদ

ওসমান হাদি গুলিবিদ্ধ, প্রধান উপদেষ্টার কঠোর বার্তা

হাদি গুলিবিদ্ধ : ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস

হাদি বলেছিলেন, ‘তোমরা আইসো না, প্রচারণা শেষে একসঙ্গে লাঞ্চ করব’

হাদি গুলিবিদ্ধ : সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইলে জনগণ জবাব দেবে : শফিকুর রহমান




দিনাজপুরে দশম শ্রেণির ছাত্রী অপহরণ ও ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার
দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ১২:৩১ পিএম  (ভিজিটর : ১৯৩)
দিনাজপুরে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। একই সঙ্গে মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে অপহৃত ভিকটিমকে।

রোববার (৯ নভেম্বর) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপহরণ, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে বরাবরই কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি।

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মোছা. বাবলী (১৭)-কে স্কুলে যাতায়াতের সময় বিভিন্ন কুপ্রস্তাব দিত ১ নম্বর আসামি জাহাঙ্গীর আলম (২২)। বিষয়টি মেয়ের কাছ থেকে শুনে ভিকটিমের বাবা আসামিকে সতর্ক করেছিলেন। তবে সতর্কতাকে উপেক্ষা করে ২০ আগস্ট রাত ৭টার দিকে ভিকটিমকে বাড়ির সামনে একা পেয়ে জাহাঙ্গীর ও তার সহযোগীরা জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা মো. বাবুল (৪০) বাদী হয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানায় অপহরণপূর্বক ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং–০২/১৬০, তারিখ–০২/০৯/২০২৫ ধারা– নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) ২০২৫ এর ৭/৩০/৯(১))।

মামলার গুরুত্ব বিবেচনায় র‌্যাব দ্রুত গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর এবং র‌্যাব-১১ সিপিসি-১ নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল ৭ নভেম্বর রাত ৯টা ৩০ মিনিটে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানার বালিগাঁও বাজার এলাকার কোহিনুরের বাড়িতে অভিযান চালায়। এ সময় অপহরণ মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধার হওয়া ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, অপহরণ, হত্যা, ধর্ষণসহ সব ধরনের অপরাধ দমনে বাহিনীর অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com