ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার

হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি

৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ

এভারকেয়ারে ওসমান হাদি

ডান দিক থেকে গুলি ঢুকে বাম পাশ দিয়ে বের হয়, অংশবিশেষ এখনো হাদির ব্রেনে

বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি হাদির জনসংযোগে অংশ নিয়েছিলেন

হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের প্রতিবাদ

ওসমান হাদি গুলিবিদ্ধ, প্রধান উপদেষ্টার কঠোর বার্তা

হাদি গুলিবিদ্ধ : ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস

হাদি বলেছিলেন, ‘তোমরা আইসো না, প্রচারণা শেষে একসঙ্গে লাঞ্চ করব’

হাদি গুলিবিদ্ধ : সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইলে জনগণ জবাব দেবে : শফিকুর রহমান




লাখাইয়ে মডেল মসজিদ নির্মাণ কাজে বাধা দেয়ার অভিযোগ
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৩:২৪ পিএম  (ভিজিটর : ৬১৯)
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মডেল মসজিদ নির্মাণ কাজে বাধা দেয়ার অভিযোগ উঠছে। এ বিষয়ে ঠিকাদার এটি এম ফয়েজ কবীর প্রতিকার চেয়ে লাখাই থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন সাব ঠিকাদার শাহীনের বিরুদ্ধে। দরখাস্ত সুত্রে জানা যায় বিগত ৫ ই মে ২০২৫ ইং তারিখে হবিগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী একে এম সাকিবুর রহমান ঠিকাদার এটি এম ফয়েজ কবীর কে এক পত্রের মাধ্যমে নির্দেশ দেন যে সাব ঠিকাদার শাহীনের নির্মাণ শ্রমিকরা অদক্ষ বিধায় সরকারী বিধিমালার তোয়াক্কা না করে নিজের মত করে কাজ করায় এবং ওয়ার্ক এসিস্ট্যান্ট উপপ্রকৌশলীর সাথে অশোভন আচরণ করতেও শাহীন দ্বিধাবোধ করেন নি। তাই মডেল মসজিদের ঠিকাদার এটি এম ফয়েজ কবীর বাধ্য হয়ে সাব ঠিকাদার শাহীন কে নির্মাণ কাজ করতে নিষেধ করায় সাব ঠিকাদার শাহীন স্থানীয় ভাবে  প্রভাব বিস্তার করে মডেল মসজিদের কাজ নির্মাণ কাজ বন্ধ করে দেয়ায় ঠিকাদার এটি এম ফয়েজ কবীর লাখাই থানায় শাহীনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এবং গত ৫ নভেম্বর শাহীনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আরো একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে সাব-ঠিকাদার শাহীনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ঠিকাদারের কাছে আমি টাকা পাওনা রয়েছে, আমার পাওনা টাকা না দিলে মডেল মসজিদের করতে দিব না। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী জানান, সাব ঠিকাদার শাহীনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি তবে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বিষয়টি সমাধান করে দেয়ার জন্য বলা হয়েছে। এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন, আমি লিখিত অভিযোগ পেয়েছি উভয় পক্ষকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে ঠিকাদার এটি এম ফয়েজ কবীর এ প্রতিবেদক কে বলেন সাব ঠিকাদার শাহীন স্থানীয় প্রভাব বিস্তার করে আমার সাইডের কাজ বন্ধ করে দেয়ায় আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com