ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার

হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি

৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ

এভারকেয়ারে ওসমান হাদি

ডান দিক থেকে গুলি ঢুকে বাম পাশ দিয়ে বের হয়, অংশবিশেষ এখনো হাদির ব্রেনে

বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি হাদির জনসংযোগে অংশ নিয়েছিলেন

হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের প্রতিবাদ

ওসমান হাদি গুলিবিদ্ধ, প্রধান উপদেষ্টার কঠোর বার্তা

হাদি গুলিবিদ্ধ : ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস

হাদি বলেছিলেন, ‘তোমরা আইসো না, প্রচারণা শেষে একসঙ্গে লাঞ্চ করব’

হাদি গুলিবিদ্ধ : সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইলে জনগণ জবাব দেবে : শফিকুর রহমান




যুবদল নেতা নয়নের গণসংবর্ধনায় চরফ্যাশনে জনস্রোত
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৭:৫৪ পিএম  (ভিজিটর : ৪৭৮)
 চরফ্যসন-মনপুরার সকল মানুষের জানমাল নিরাপদে রাখার দায়িত্ব আমার বলে জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ১১৭ ভোলা-৪ আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি চরফ্যাসন থেকে চাদাবাজদের মুল উৎপাটন করবো। মাদক ও ফুটপাত দখর মুক্ত করার অভিযান থাকবে চলমান। বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ায় বৃহস্পতিবার চরফ্যাশন সদর রোডে লক্ষাধিক লোক বরণ ও গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

নিজ নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে আজ ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) এসেছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন। তার আগমনকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ ৩৭ বছর পর স্থানীয় সন্তান বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ায় আজ চরফ্যাশন সদর রোডে লক্ষাধিক লোক বরণ করে নেন তাদের প্রিয় সন্তানকে।
সরেজমিনে দেখা যায়, আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর ) বিকেলে নয়ন চরফ্যাশন পৌঁছালে চরফ্যাশনের স্থানীয় লক্ষ লক্ষ নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
‎আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো মাঠ পর্যায়ে সংগঠন পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে,সেই ধারাবাহিকতায় নয়ন চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক সভা, কর্মী বৈঠক ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেবেন।
‎চরফ্যাশন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন,যুবদল আহবায়ক শহিদুল ইসলাম প্রিন্স জানান, গত ৩৭ বছরে চরফ্যাশনের বিএনপি’র নেতাকর্মীরা স্থানীয় এমপি প্রার্থী পাননি, এবার আগামী সংসদ নির্বাচনে এ অঞ্চলের মানুষের আশার আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে,আজ নিজ এলাকার সন্তান এমপি প্রার্থী হিসেবে লক্ষাধিক মানুষ চরফ্যাশন সদর রোডে তাকে বরণ করে নেন, তাই তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সফরের সময় তিনি দলের সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করবেন, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং আসন্ন নির্বাচনে দলীয় অবস্থান আরও সুসংহত করতে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করবেন। তাছাড়া বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ করবেন।






আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com