প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ২:১৭ পিএম আপডেট: ০৫.১১.২০২৫ ৩:৩২ পিএম (ভিজিটর : ৭২৬)
আমরা জোট করার সিদ্ধান্ত নিইনি, আমরা জোট করবো না। তবে সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনি সমঝোতা করবো বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। কাজেই আমরা সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নেবো। এসময় গণভোট নিয়ে জামায়াতের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
তৃতীয় মেয়াদে জামায়াতের আমির নির্বাচিত হওয়ার পর দুদিনের সাংগঠনিক সফরে আজ বুধবার সকালে সিলেটে পৌঁছান ডা. শফিকুর রহমান। এসময় দলটির নেতাকর্মীরা তাকে বিমানবন্দরে শুভেচ্ছা জানান।