ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার

হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি

৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ

এভারকেয়ারে ওসমান হাদি

ডান দিক থেকে গুলি ঢুকে বাম পাশ দিয়ে বের হয়, অংশবিশেষ এখনো হাদির ব্রেনে

বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি হাদির জনসংযোগে অংশ নিয়েছিলেন

হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের প্রতিবাদ

ওসমান হাদি গুলিবিদ্ধ, প্রধান উপদেষ্টার কঠোর বার্তা

হাদি গুলিবিদ্ধ : ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস

হাদি বলেছিলেন, ‘তোমরা আইসো না, প্রচারণা শেষে একসঙ্গে লাঞ্চ করব’

হাদি গুলিবিদ্ধ : সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইলে জনগণ জবাব দেবে : শফিকুর রহমান




জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়ন
কোথাও বিক্ষোভ, কোথাও উৎসব
সোহাগ রাসিফ
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:২৯ এএম আপডেট: ০৫.১১.২০২৫ ৩:২৫ পিএম  (ভিজিটর : ২৫২)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচকে সামনে রেখে গত সোমবার ২৩৭ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এতে একদিকে মনোনয়ন পাওয়া প্রার্থীর কর্মী-সমর্থকরা করছেন আনন্দ শোভাযাত্রার উৎসব। অন্যদিকে বিক্ষোভ  বিদ্রোহের পাশাপাশি সড়ক অবরোধ ও হরতাল পালন করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের কর্মী-সমর্থকরা। সোমবার সন্ধ্যায় প্রার্থী ঘোষনার পর থেকে গতকালকেও দেশের বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা গেছে। 

‘আসন্ন নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন’ এই খবরে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে বিএনপি ও এর অংগসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। মনোনয়ন ঘোষনার পরই স্থানীয় নেতাকর্মীরা আনন্দ শোভাযাত্রা নিয়ে বের হন এবং খালেদা জিয়ার নির্বাচন করবেন বলে এলাকাবাসীকে জানান দেন। একইসাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মত সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তার নির্বাচনী এলাকা বগুড়া-৬ আসনের নেতাকর্মীদের মধ্যেও উচ্ছাস দেখা গেছে। এছাড়া সারাদেশের অধিকাংশ আসনে মনোনয়ন পাওয়া প্রার্থীদের সমর্থকদের মাঝে উৎসব বিরাজ করছে। 

এছাড়া মনোনয়ন ঘোষনার পরই ময়মনসিংহ, চট্টগ্রাম, মাদারীপুর, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, চাদপুর, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ,  বিদ্রোহ ও সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় গত সোমবার রাতে বিএনপির পক্ষ থেকে কয়েকেজন নেতাকে বহিস্কার করলেও মঙ্গলবার বিক্ষোভের পুনরাবৃত্তি দেখা যায়।

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় অর্ধ দিবস হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল আলমের কর্মী-সমর্থকরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সড়ক অবরোধ করে তারা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচির কারণে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় নলতা বাজারে দোকানপাট বন্ধ ছিল। এতে স্থানীয়দের পাশাপাশি নারীদেরও অংশ নিতে দেখা গেছে।  স্থানীয় নেতারা সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কাজী সালাউদ্দিন। দলটির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে দলীয় মনোনয়ন না দেওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন সমর্থকরা। এ ছাড়া শহর ও মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করার খবর পাওয়া গেছে। এতে তীব্র যানঝট ও জনদূর্ভোগের সৃষ্টি হয়।

ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন। সোমবার সন্ধ্যায় এ খবর ছড়িয়ে পড়লে ইঞ্জিনিয়ার ইকবালের সমর্থকরা তার বাড়ির কাছে আনন্দ মিছিল বের করলে বিক্ষোভে ফেটে পড়ে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী-সমর্থকরা। গৌরীপুর উপজেলার সাবেক  চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমানকে মনোনয়ন না দেওয়ায় সোমবার রাতভরে গৌরিপুর শহরে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় বিক্ষোভকারীরা ঘোষণা দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে।

বিক্ষোভ শেষে হিরণের সহধর্মিণী সাইদা মাসরুর বলেন, ১৭ বছর ধরে আমার স্বামী দলের জন্য জীবন বাজি রেখে কাজ করছেন। কখনও ছিলেন জেলে, কখনও পালিয়ে বেড়িয়েছেন। দলের জন্য তিনি সবকিছু উৎসর্গ করেছেন। জুলাই আন্দোলনে আমার স্বামী ছিলেন কারাগারে, আমি মেয়েকে নিয়ে ছিলাম রাজপথে। গৌরিপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস বলেন, হিরণ গৌরীপুর বিএনপির প্রাণ। আন্দোলন-সংগ্রামে তিনি অসংখ্য মামলা ও হামলার শিকার হয়েছেন। তাঁর মনোনয়ন বাতিল না করা হলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

মাদারীপুর-১ আসনে জামান কামাল নুরুউদ্দিন মোল্লাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়। এই আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বাদ পড়েন। এরই প্রতিবাদে লাভলুর কর্মী-সমর্থকরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চরে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এতে রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়ে যাত্রী ও চালকরা।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার। এ আসনে বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও ৩ বারের সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন দলীয় মনোনয়ন না পাওয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তার অনুসারী নেতাকর্মীরা। শহরের মজমপুর রেলগেটে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন তারা। এ ছাড়া সদর উপজেলার মধুপুর-লক্ষ্মীপুর এলাকায়ও সোহরাব উদ্দিনের সমর্থকরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। এ বিষয়ে মনোনয়নবঞ্চিত সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন, শুনেছি আমার সমর্থকরা বিক্ষোভ করছেন। আমি শহরের বাইরে আছি।

মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন দলের একাংশের নেতাকর্মীরা। সোমবার রাতে গাংনী উপজেলা শহরে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এ বিক্ষোভ করেন মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদের অনুসারীরা।
চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এম এ হান্নানকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেছেন দলীয় নেতাকর্মীরা।

মাগুরা-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে। এ আসনে সম্ভাব্য প্রার্থী ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ও সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল (কাজী কামাল)। মনোনয়ন বঞ্চিত এই দুই নেতার সমর্থকরা মিলে বিক্ষোভ করে।

এদিকে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতায় জড়ানোর কারনে সোমবার রাতে চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃত নেতারা হলেন স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুন্ড পৌরসভার আহ্বায়ক মামুন, যুবদলের সোনাইছড়ীর সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় মনোনয়নকে কেন্দ্র করে তারা (বহিষ্কৃতরা) চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুন্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার, জলিল গেট এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এসব কর্মকাণ্ডের জন্য দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে এই চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com