ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার

হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি

৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ

এভারকেয়ারে ওসমান হাদি

ডান দিক থেকে গুলি ঢুকে বাম পাশ দিয়ে বের হয়, অংশবিশেষ এখনো হাদির ব্রেনে

বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি হাদির জনসংযোগে অংশ নিয়েছিলেন

হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের প্রতিবাদ

ওসমান হাদি গুলিবিদ্ধ, প্রধান উপদেষ্টার কঠোর বার্তা

হাদি গুলিবিদ্ধ : ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস

হাদি বলেছিলেন, ‘তোমরা আইসো না, প্রচারণা শেষে একসঙ্গে লাঞ্চ করব’

হাদি গুলিবিদ্ধ : সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইলে জনগণ জবাব দেবে : শফিকুর রহমান




প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছেন তারেক রহমান
ভোরের ডাক রিপোর্ট
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৭:২৯ পিএম  (ভিজিটর : ৪৪৭)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বগুড়া-৬ আসন থেকে ভোটের মাঠে নামবেন।
আজ সোমবার দিনব্যাপী দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সন্ধ্যায় প্রার্থী চূড়ান্ত হওয়া আসনগুলোর তালিকা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এগুলো হলো দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১, স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ ভোলা -৩, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা -৩, মির্জা আব্বাস ঢাকা -১০ আসনে নির্বাচনে লড়বেন।

এবার তরুণ ও ছাত্রদলের সাবেক নেতাদের অনেককেই নির্বাচনে প্রার্থী করা হয়েছে। বেশ কিছু আসনে একাধিক গুরুত্বপূর্ণ প্রার্থী থাকায় ও জোটের শরীক জন্য বরাদ্দ থাকায় ২৩২টি আসনের তালিকা চূড়ান্ত করেছে দলটি।

এর আগে বিভিন্ন বিভাগের প্রার্থীদের সাথে বৈঠক করে এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। ধারণা করা হচ্ছে, জোটের প্রার্থীদের জন্য এসব আসন ছেড়ে দেওয়া হতে পারে। এর মধ্যে ঢাকার ৭, ৯, ১০ ও ১৩ আসনও রয়েছে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com