ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার

হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি

৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ

এভারকেয়ারে ওসমান হাদি

ডান দিক থেকে গুলি ঢুকে বাম পাশ দিয়ে বের হয়, অংশবিশেষ এখনো হাদির ব্রেনে

বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি হাদির জনসংযোগে অংশ নিয়েছিলেন

হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের প্রতিবাদ

ওসমান হাদি গুলিবিদ্ধ, প্রধান উপদেষ্টার কঠোর বার্তা

হাদি গুলিবিদ্ধ : ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস

হাদি বলেছিলেন, ‘তোমরা আইসো না, প্রচারণা শেষে একসঙ্গে লাঞ্চ করব’

হাদি গুলিবিদ্ধ : সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইলে জনগণ জবাব দেবে : শফিকুর রহমান




ত্রয়োদশ জাতীয় নির্বাচন
খালেদা জিয়া, তারেক রহমানসহ ২৩২ প্রার্থী পেলেন ধানের শীষের টিকেট
ভোরের ডাক রিপোর্ট
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৭:১৫ পিএম আপডেট: ০৩.১১.২০২৫ ৭:৫১ পিএম  (ভিজিটর : ২৪৯)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে ২৩২ জন প্রার্থীকে প্রাথমিকভাবে চূড়ান্ত করে ধানের শীষের টিকেট দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আজ দিনব্যাপী দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সন্ধ্যায় প্রার্থী চূড়ান্ত হওয়া আসনগুলোর তালিকা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


প্রাথমিক তালিকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এগুলো হলো দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মত সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি নির্বাচন করবে বগুড়া-৬ আসন থেকে। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ থেকে মনোনয়ন পেয়েছেন।

কিশোরগঞ্জ-৪ আসন থেকে মনোনয়ন পেলেন ফজলুর রহমান, ভোলা ৩ থেকে মনোনয়ন পেলেন হাফিজ উদ্দিন আহমেদ, ঢাকা-১ আসন থেকে খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ থেকে নবী উল্লাহ নবী, ঢাকা-৫ ইশরাক হোসেন, ঢাকা-৭ বরাদ্ধ হয়নি। ঢাকা-৮  মির্জা আব্বাস। ঢাকা-১২ সাইফুল আলম নীরব। ঢাকা-১৪  সানজিদা তুলি, ঢাকা-১৬ থেকে আমিনুল হক। 

সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু, নেত্রকোণা-৪ আসনে লুৎফুজ্জামান বাবর, গোপালগঞ্জ-৩ আসনে এসএম জিলানী। চট্টগ্রাম-১ নুরুল আমিন, চট্টগ্রাম-২ সরোয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫ মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ এনামুল হক, চট্টগ্রাম-১৩ সরোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৬ মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

কক্সবাজার-১ সালাহউদ্দিন আহমেদ, কক্সবাজার-৩ লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪ শাহজাহান চৌধুরী, বান্দরবন- সাচিং প্রু, রাঙামাটি- দীপেন দেওয়ান, খাগড়াছড়ি- আবদুল ওয়াদুদ ভুঁইয়া। 

এবার তরুণ ও ছাত্রদলের সাবেক নেতাদের অনেককেই নির্বাচনে প্রার্থী করা হয়েছে। বেশ কিছু আসনে একাধিক গুরুত্বপূর্ণ প্রার্থী থাকায় ও জোটের শরীক জন্য বরাদ্দ থাকায় ২৩২টি আসনের তালিকা চূড়ান্ত করেছে দলটি। এর আগে বিভিন্ন বিভাগের প্রার্থীদের সাথে বৈঠক করে এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com