জাতীয় পার্টি রাজশাহী জেলার ৭৭ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মোহাম্মদ ইকবাল হোসেনকে আহ্বায়ক এবং মোহাম্মদ মাসুদুজ্জামান মাসুদকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
আজ সোমবার জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সুপারিশক্রমে পূর্বের রাজশাহী জেলা কমিটি বিলুপ্ত করে নতুন এ আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সততা, নিষ্ঠা ও বলিষ্ঠ নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টি রাজশাহী জেলা শাখাকে সংগঠিত ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
কমিটিতে মো.কামরুজ্জামান বাবলুকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া আহ্বায়ক কমিটির সদস্য করা হয়েছে-মহম্মদ নুরুল ইসলাম মাস্টার, মো.সেকান্দার আলী, মো.ওহাবুল আলম ওহাব, মো. আতার আলী, মো.আবু তালেব, মো.আ. মতিন, মো.আজিজুর রহমান, মো.কাদের আলী, মো. অহিদুর মাষ্টার, মো.শামসুল হক, মো.সাইদুর রহমান, মো.সেলিম উদ্দিন, মো.সোহেল রানা, মো. কোরবান আলী, মো.একরামুল, মো.সাইফুল ইসলাম, মো.জুলহাস উদ্দিন, মো.কাচ্চু আলী, মো. তৌফিকুল আলম, মো.সাউদ আলী, মো.মুনসাদ আলী, মো.মুজাম আলী, মো.নজরুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, মো.কাছিম উদ্দিন, মো.বেলাল হোসেন, ডা.মো.আকরাম আলী, মো.আব্দুর রশিদ, মো.আব্দুল মালেক, মো.ইমারুল ইসলাম, মাওলানা ইয়াকুব আলী, মো.আব্বাস আলী, মো. রফিকুল ইসলাম, মো.বাবর আলী, মো.জাহাঙ্গীর আলী, শরিফুল ইসলাম, মো.মশিউর রহমান, মো. নিজাম উদ্দিন, মো.রুবন সরকার, মো.তসলিম উদ্দিন, মো.আকবর আলী, মো.লিখন আলী, মো. নোমান আলী, মোছাম্মৎ সাহিদা আক্তার, মো.আবদুস সালাম, মো.তাজুর রহমান, মো.এমদাদুল হক, মো.আরমান আলী, মো.আব্দুল হক, মো.আজিবর রহমান, মো.খন্দকার বদিউজ্জামান, মো.নুরুল ইসলাম জাকুল, মো.মোখলেসুর রহমান, মো.আমজাদ হোসেন, মো.আব্দুর রহিম মেম্বার, রবিউল ইসলাম মেম্বার, মো.আনোয়ার হোসেন বুলবুল, জয়নাল আবেদীন, মোছ.রিনা খাতুন, মো.দেলোয়ার হোসেন, মো.আব্দুর রাজ্জাক মাস্টার, মো.মোতালেব হোসেন, মো.সিরাজ উদ্দিন, মো.তাছের আলী, মো.মন্তাজ আলী, মো.মনজুর রহমান, মো.হাবিবুর রহমান, শ্রী শংকর দাস, মো.ইনতাজ আলী, মো.মাহাবুবুর রহমান, মো.বল্টু মিয়া, মো.রুহুল আমিন রিপন, মো.মিলন রেজা প্রমুখ।