ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার

হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি

৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ

এভারকেয়ারে ওসমান হাদি

ডান দিক থেকে গুলি ঢুকে বাম পাশ দিয়ে বের হয়, অংশবিশেষ এখনো হাদির ব্রেনে

বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি হাদির জনসংযোগে অংশ নিয়েছিলেন

হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের প্রতিবাদ

ওসমান হাদি গুলিবিদ্ধ, প্রধান উপদেষ্টার কঠোর বার্তা

হাদি গুলিবিদ্ধ : ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস

হাদি বলেছিলেন, ‘তোমরা আইসো না, প্রচারণা শেষে একসঙ্গে লাঞ্চ করব’

হাদি গুলিবিদ্ধ : সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইলে জনগণ জবাব দেবে : শফিকুর রহমান




মেলিসার তাণ্ডবে ব্যাপক ধ্বংসযজ্ঞ, প্রাণহানি বেড়ে ৪৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৩:০১ পিএম  (ভিজিটর : ২২১)
ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় মেলিসা দুই দেশে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পর এখন এগিয়ে যাচ্ছে বারমুডার দিকে। এর প্রভাবে জ্যামাইকা ও হাইতিতে অন্তত ৪৪ জনের প্রাণহানি হয়েছে।

জ্যামাইকার তথ্যমন্ত্রী নিশ্চিত করেছেন, শুধু তাদের দেশেই মারা গেছেন ১৯ জন। আর হাইতিতে শিশুসহ প্রাণ হারিয়েছেন ৩০ জন। দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে আরও ২০ জন নিখোঁজ রয়েছেন।

হাইতিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি নদীর বাঁধ উপচে আকস্মিক বন্যা ও ভূমিধসে এসব প্রাণহানি ঘটে। হাইতির অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি পরিষদের প্রধান লরেন্ট সেন্ট-সি একে দেশের জন্য অত্যন্ত দুঃখের মুহূর্ত বলে উল্লেখ করেছেন। 

গত মঙ্গলবার ক্যাটাগরি-৫ হারিকেন হিসেবে জ্যামাইকায় আছড়ে পড়ে মেলিসা। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চল সেন্ট এলিজাবেথ ও ব্ল্যাক রিভার এলাকায় সবচেয়ে বেশি তাণ্ডব চালায়। প্রবল বাতাসে হাজার হাজার ঘরবাড়ির ছাদ উড়ে গেছে, অনেক ভবন ভেঙে পড়েছে, রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় পাঁচ লাখ মানুষ বিদ্যুৎ সংযোগ হারিয়েছেন। 

স্থানীয় সময় বুধবার রাতে ঘণ্টায় প্রায় ২৯৮ কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। বিশেষজ্ঞদের মতে, ১৮৫১ সালের পর জ্যামাইকায় আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় মেলিসা।

হাইতি ও জ্যামাইকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজ চলছে, তবে অনেক জায়গায় এখনো যোগাযোগ বিচ্ছিন্ন। নদী এলাকায় ভূমিধস ও পানিবন্দি মানুষের সংখ্যা বাড়ছে। পরিপূর্ণ ক্ষতির হিসাব এখনও জানা যায়নি।

বর্তমানে মেলিসা উত্তর দিকে অগ্রসর হয়ে বাহামা ও বারমুডার দিকে ধেয়ে যাচ্ছে। পূর্ব কিউবায় ৭ লাখ ৩৫ হাজার মানুষকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com