ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার

হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি

৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ

এভারকেয়ারে ওসমান হাদি

ডান দিক থেকে গুলি ঢুকে বাম পাশ দিয়ে বের হয়, অংশবিশেষ এখনো হাদির ব্রেনে

বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি হাদির জনসংযোগে অংশ নিয়েছিলেন

হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের প্রতিবাদ

ওসমান হাদি গুলিবিদ্ধ, প্রধান উপদেষ্টার কঠোর বার্তা

হাদি গুলিবিদ্ধ : ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস

হাদি বলেছিলেন, ‘তোমরা আইসো না, প্রচারণা শেষে একসঙ্গে লাঞ্চ করব’

হাদি গুলিবিদ্ধ : সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইলে জনগণ জবাব দেবে : শফিকুর রহমান




নতুন পরিচয়ে পাকিস্তানি তারকা হানিয়া আমির
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩:০৩ পিএম  (ভিজিটর : ৫৫৫)
পর্দায় রোমান্টিক চরিত্রে দর্শকের হৃদয় জয় করা পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। তিনি এবার যোগ দিলেন সমাজসেবামূলক মিশনে। তিনি জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। দেশটির দ্বিতীয় নারী তারকা হিসেবে এমন দায়িত্ব পেলেন এই গ্ল্যামারকন্যা।

জাতিসংঘের নারী অধিকার বিষয়ক সংস্থা ইউএন উইমেন পাকিস্তান জানিয়েছে, হানিয়া তার জনপ্রিয়তা ও প্রভাবকে কাজে লাগিয়ে দেশের নারী ও মেয়েদের কণ্ঠস্বর জোরদার, সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবেন। 

সংস্থাটির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, ‘অভিনেত্রী হানিয়া আমির জাতিসংঘ উইমেন পাকিস্তানের নতুন শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন। তিনি নারী ও মেয়েদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়তে নিজের প্ল্যাটফর্ম ব্যবহার করবেন।’ হানিয়া আমিরও এক প্রতিক্রিয়ায় জানান, ‘আমি বিশ্বাস করি, প্রতিটি নারী ও মেয়ের উচিত ভয় বা বৈষম্যের শৃঙ্খল ছাড়াই নিজের সম্ভাবনা বাস্তবায়ন করা। এই যাত্রায় আমি জাতিসংঘ উইমেনের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত।’ পাকিস্তানে নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় ইউএন উইমেন দীর্ঘদিন ধরে কাজ করছে। বিশেষ করে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নারীদের সহায়তায় সংস্থাটি ‘নিরাপদ স্থান’ তৈরি করেছে, যেখানে তারা সন্তানদের যত্ন নেওয়ার পাশাপাশি প্রশিক্ষণ ও মানসিক সহায়তা পাচ্ছেন। পর্দার গ্ল্যামার পেরিয়ে বাস্তব জীবনে এমন মানবিক ভূমিকা রাখায় হানিয়া আমিরকে এখন পাকিস্তানের তরুণ প্রজন্ম দেখছে অনুপ্রেরণার প্রতীক হিসেবে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com