ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:



নেদারল্যান্ডসকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সফিকুল হাসান সোহেল
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২০ পিএম  (ভিজিটর : ৯৪৫)
হেসে খেলেই নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। টানা দুই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চত করল বাংলাদেশ। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস টস হেরে প্রথমে ব্যাট করে ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। সহজ টার্গেট তাড়া করতে নেমে এক উইকেট হারিয়ে ৪১ বল হাতে রেখেই ৯ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। এই জয়ে সিরিজ নিশ্চিত হয়। দলের জয়ে ৪০ বলে চারটি বাউন্ডারি আর দুটি ছক্কার সাহায্যে ৫৪ রান করে অপরাজিত থাকেন ওপেনার তানজিদ হাসান তামিম। ১৮ বলে ১৮ রানে অপরাজিত থাকেন লিটন দাস। আর ২৩ বলে ২১ রান করে ফেরেন পারভেজ হোসেন ইমন। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।
দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করার সুযোগ পান আরিয়ান দত্ত। তিনি ২৪ বলে তিন চার আর এক ছক্কায় এই রান করেন। এছাড়া ১৭ বলে চার বাউন্ডারিতে ২৪ রান করেন ওপেনার বিক্রমজিত সিং। বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে মাত্র ২১ রানে ৩ উইকেট নেন স্পিনার নাসুম আহমেদ। ৩ ওভারে ১৮ রানে ২ উইকেট নেন পেসার মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন তাসকিন আহমেদ। ৩ ওভারে ১৬ রানে এক উইকেট নেন তানজিম হাসান সাকিব। ৩.৩ ওভারে ২৪ রানে এক উইকেট নেন মেহেদী হাসান। সিরিজের প্রথম ম্যাচটি ৩৯ বল ও ৮ উইকেট হাতে রেখে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ জিতল আরও বড় ব্যবধানে ৪১ বল ও ৯ উইকেট হাতে রেখে। অব্যবহৃত বলের হিসেবে যা বাংলাদেশের তৃতীয় বড় জয়, উইকেটের হিসেবে দ্বিতীয় বৃহত্তম জয়। ১৪তম ওভারে প্রথম বলে কাইল ক্লাইনকে চার মেরে দলকে জয় এনে দেন ছক্কা রেকর্ড গড়া ওপেনার তানজিদ হাসান। তাতে তিন ম্যাচের সিরিজটা এক ম্যাচ হাতে রেখেই জিতল বাংলাদেশ। শ্রীলঙ্কা ও পাকিস্তানের পর নেদারল্যান্ডস, লিটনরা টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ জিতলেন। ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার পারভেজ হোসেন ও তানজিদ হাসান ৫.৩ ওভারে এনে দেন ৪০ রান। পারভেজ ফিরে যাওয়ার পর অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ৬৪ রান যোগ করেন অধিনায়ক লিট দাস ও তানজিদ। লিটন ১৮ বলে ১৮ ও তানজিদ ৪০ বলে ৫৪ রান করে অপরাজিত ছিলেন। ৯ সেপ্টেম্বর আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ খেলতে দুবাই যাওয়ার আগে ডাচদের বিপক্ষে এই সিরিজ দিয়েই প্রস্তুতিতে পূর্ণতা আনতে চায় বাংলাদেশ। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com