ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:



পিক্সেল-এ এশিয়ার শীর্ষ তিনে বাংলাদেশের ইমরুল কাওসার ইমন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩:৪১ পিএম  (ভিজিটর : ৫৯১)
আন্তর্জাতিক ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ‘পিক্সেল’-এ নজিরবিহীন সাফল্য অর্জন করেছেন বাংলাদেশি ভিডিও ক্রিয়েটর ইমরুল কাওসার ইমন। চলতি বছরের জুলাই মাসে প্ল্যাটফর্মটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের তালিকায় তিনি শীর্ষে অবস্থান করছেন। এছাড়াও এশিয়ার সেরা তিন ভিডিও নির্মাতার তালিকায়ও রয়েছেন তিনি।

পিক্সেল-এর পরিসংখ্যান অনুযায়ী, ইমনের অ্যাকাউন্ট থেকে ভিউ ৩৪.২ মিলিয়ন (৩ কোটি ৪২ লাখ) ছাড়িয়ে গেছে। বিগত চার সপ্তাহে তার ভিডিওগুলো ৬.৫ মিলিয়ন বার দেখা হয়েছে। তার জনপ্রিয়তার এই ধারা এতটাই প্রবল যে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি সেকেন্ডে তার ভিডিও ৭ বার ডাউনলোড হচ্ছে এবং প্রতি সেকেন্ডে ১১৬ জন ব্যবহারকারী বাংলাদেশের ভিডিও দেখছেন, যা নিঃসন্দেহে দেশের জন্য গর্বের বিষয়।

জানা যায়, গত এক মাসে পিক্সেল-এর অলটাইম র‍্যাংকে ইমনের অবস্থান ১৪তম, যা নতুন কোনো কনটেন্ট ক্রিয়েটরের জন্য অনন্য অর্জন। বিশ্বব্যাপী ইমনের এই জনপ্রিয়তার কারণে পিক্সেল-এর হোমপেজে ‘BANGLADESH’ ট্যাগটি প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ যুক্ত করেছে- যা আগে ছিল না। ফলে আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে বাংলাদেশি ভিডিও নির্মাতারা এখন থেকে আরও দৃশ্যমান হয়ে উঠবেন।

এ প্রসঙ্গে ইমরুল কাওসার ইমন বলেন, দেশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পারাটা আমার জীবনের অন্যতম অর্জন। আমি চাই বিশ্ব জানুক, আমাদের দেশেও চমৎকার ভিজ্যুয়াল কনটেন্ট নির্মাতারা আছেন। এই অর্জন দেশের তরুণ ভিডিও নির্মাতাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

এমন অভাবনীয় সাফল্যের পর ভবিষ্যতে আরও মানসম্পন্ন ও বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবনভিত্তিক ভিডিও কনটেন্ট তৈরিতে মনোযোগ দিতে চান ইমন। তরুণদের জন্য একটি প্রশিক্ষণ প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনাও করছেন তিনি, যাতে বাংলাদেশ থেকে আরও আন্তর্জাতিক মানের ভিডিও নির্মাতা উঠে আসতে পারে।

প্রসঙ্গত, দৈনিক ভোরের ডাকের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন ইমরুল কাওসার ইমন। পাশাপাশি রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com