ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার

হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি

৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ

এভারকেয়ারে ওসমান হাদি

ডান দিক থেকে গুলি ঢুকে বাম পাশ দিয়ে বের হয়, অংশবিশেষ এখনো হাদির ব্রেনে

বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি হাদির জনসংযোগে অংশ নিয়েছিলেন

হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের প্রতিবাদ

ওসমান হাদি গুলিবিদ্ধ, প্রধান উপদেষ্টার কঠোর বার্তা

হাদি গুলিবিদ্ধ : ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস

হাদি বলেছিলেন, ‘তোমরা আইসো না, প্রচারণা শেষে একসঙ্গে লাঞ্চ করব’

হাদি গুলিবিদ্ধ : সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইলে জনগণ জবাব দেবে : শফিকুর রহমান




পিয়াইন নদীতে পাথর উত্তোলন করতে গিয়ে বালি চাপায় শ্রমিকের মৃত্যু
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৫:৩২ পিএম  (ভিজিটর : ৩৯৬)
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে পাথর উত্তোলন করতে গিয়ে এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত বারকি শ্রমিক গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বরবন্দ এলাকার রহমত উল্লাহর ছেলে রজব আলী (৪০)। 

সোমবার সকাল ৯ টার দিকে জাফলংয়ের পিয়াইন নদীর কাটারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে রজব আলীসহ আরও এক বারকি শ্রমিক জাফলংয়ের পিয়াইন নদীর কাটারি এলাকায় পাথর উত্তোলনের কাজে যায়। 

এ সময় নৌকা থেকে পানির নিচে ডুব দিয়ে সেইভ মেশিনের গর্ত থেকে পাথর উত্তোলনের সময় গর্তের উপরের অংশ ভেঙ্গে রজব আলীর উপরে পরে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও রজব আলী পানির নিচ থেকে উপরে না উঠে আসায় তার সাথে থাকা শ্রমিকসহ স্থানীয় কয়েকজন পানির নিচে খুঁজতে থাকেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে বালির নিচ থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে তারা।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করেন। ঘটনার সতত্য নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ জানান, এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com