ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:



কাউখালীতে আগুনে পুড়ে গেছে বসতবাড়ি
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৪:৫৩ পিএম  (ভিজিটর : ২৪১)
পিরোজপুরের কাউখালীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে খগেন মিস্ত্রির কাঠের বসতবাড়ি সম্পূর্ণ আগুনে পুড়ে গেছে। উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের জিবগা সাতুরিয়া গ্রামের খগেন মিস্ত্রির কাঠের টিন সেট ঘরটি আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।

 এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শনিবার (১০ মে) আনুমানিক সকাল ৭টায় সময় এই অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটে। এ সময় ঘরে কেউ ছিলনা। এলাকাবাসী  ঘন্টা ব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণের আনার আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনের সূত্রপাত কি ভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। ঘরের ভিতরে শুকনা সুপারি, চাউল, আসবাবপত্র, জরুরী কাগজপত্র আগুনে  পুড়ে ছাই হয়ে গেছে। 

এতে প্রায় ১০/১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু জানান, আগুনের ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিভাবে আগুন লাগল তা সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না। 

উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ খলিলুর রহমান জানান, আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার স্যারের মাধ্যমে আগুনের কথা শুনতে পেয়ে ঘটনাস্থলে যেয়ে দেখি স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমানের তালিকা করা হচ্ছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কোন ধরনের অপরাধের  অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। 

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com