ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:



সৈয়দপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৩:৩০ পিএম  (ভিজিটর : ১২৩)

নীলফামারীর সৈয়দপুরে ধানক্ষেত থেকে মোঃ রাফি (২২) নামে এক যুবক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ফইম উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকার সুখীপাড়ার পাশে ধান ক্ষেতে মরদেহ দেখতে পায় স্থানীয়রা । পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় । মৃত মোঃ রাফি (২২) শহরের কয়ানিজপাড়ার আব্দুল হাফিজ ওরফে হাফেজের পুত্র। ।

এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি মোঃ ফইম উদ্দিন  বলেন, লাশ উদ্ধার করে রাতেই থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য আজ সকালে নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com