ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:



ডিইএন লালমনিরহাট T20 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত
ভোরের ডাক রিপোর্ট:
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৭:৪৬ পিএম  (ভিজিটর : ৯১৮)
শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠ, লালমনিরহাটে অনুষ্ঠিত হলো ডিইএন লালমনিরহাট T20 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। গত শুক্রবার হতে ৪ দিন ব্যাপি অনুষ্ঠিত তিন দলের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন লালমনিরহাট লায়ন্স, দিনাজপুর সুপার কিংস,বগুড়া বার্নার্স। 

অংশগ্রহণকারী দলগুলোর প্রতিটি খেলোয়াড় লালমনিরহাট ডিভিশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারী।৩ দলের মালিক মূলত বিভাগীয় প্রকৌশলী, লালমনিরহাট এর অধীনস্থ ৩ জন সহকারী নির্বাহী প্রকৌশলীগণ। দলের মালিকগণ এর নাম: লালমনিরহাট লায়ন্স: জনাব মোঃ তৌহিদুল ইসলাম।  দিনাজপুর সুপার কিংস: জনাব নারায়ন প্রসাদ সরকার বগুড়া বার্নার্স : জনাব মোঃ সাইদুর রহমান।
বাংলাদেশ রেলওয়ে ক্রিকেট দল জাতীয় পর্যায়ের ১ম বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণ করবে এবং ভারতীয় লেজেন্ডারি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি উঠে আসার গল্প থেকে উদ্বুদ্ধ হয়ে এই টুর্নামেন্টের আয়োজন করেন লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলী জনাব নাজিব কায়সার। প্রতিভার খোঁজে নাজিব কায়সার রেলওয়ে বিভাগে তার চাকরিজীবনে বিভিন্ন পর্যায়ে অদ্যাবধি পাঁচটি ক্রিকেট প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করেছেন তারই ধারাবাহিকতায় উক্ত টুর্নামেন্ট আয়োজন করা হয়। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব লিয়াকত শরীফ খান,বিভাগীয় রেলওয়ে  ব্যবস্থাপক, লালমনিরহাট।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক মহাব্যবস্থাপক, সোনালী ব্যাংক, শামসাদ শারমিন, রিসার্চ ফেলো, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার, রাজশাহী। 'বাংলাদেশ রেলওয়ের ইতিহাসে প্রথম কোন থিমসং উন্মোচন করা হয় জনাব নাজিব কায়সার, বিভাগীয় প্রকৌশলী, লালমনিরহাট এর উদ্যোগে'।
তিন দলের এই জাঁকজমকপূর্ণ টুর্নামেন্টে ফাইনালিস্ট লালমনিরহাট লায়ন্স বনাম দিনাজপুর সুপার কিংস শ্বাসরুদ্ধকর ম্যাচে ছয় উইকেটে  জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় লালমনিরহাট লায়ন্স। রানার্সআপ দিনাজপুর সুপার কিংস এবং ফেয়ার প্লে দল বগুড়া বানার্স। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলকে ১০০০০/- টাকা নগদ অর্থসহ আকর্ষণীয় ট্রফি,  বিশেষ অতিথি রানার্সআপ দলকে ৫০০০/- নগদ অর্থসহ  আকর্ষণীয় ট্রফি, সম্মানিত স্পন্সরবৃন্দ টুর্নামেন্টের ফেয়ারপ্লে পুরস্কার প্রদান করেন।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com