ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:



রাজশাহীতে পান বরজ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজশাহী সংবাদদাতা:
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ২:৪৩ পিএম  (ভিজিটর : ১২১)
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় একটি পানবরজ থেকে রাসেল মোল্লা (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাসেল মোল্লা ওই গ্রামের নাছের মোল্লার ছেলে। আজ শনিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার শ্যামপুর গ্রামে তার চাচা আব্বাস মোল্লার পানবরজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মরদেহটি বরজের ছাউনির বাঁশের সঙ্গে রশি দিয়ে ঝুলিয়ে রাখা ছিল। তবে তার দুই পা মাটিতে লেগে ছিল, যা ঘটনাটি নিয়ে সন্দেহ তৈরি করেছে। তিনি নিজেই পানচাষ করতেন। শুক্রবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরদিন সকালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে চাচার পানবরজে গিয়ে তার মরদেহ দেখতে পান। 

রাসেলের চাচাতো ভাই রিপন মোল্লা বলেন, “রাসেল খুবই ভালো ছেলে ছিল। কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে আমরা মনে করি। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।”

রাজশাহীর দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হোদা বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি হত্যা, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে। 

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com