ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:



চকরিয়া কেবি জালাল উদ্দীন সড়কে শনিরদশা যেন ছাড়ছেনা
চকরিয়া (প্রতিনিধি) সংবাদদাতাঃ
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৪:৪৩ পিএম  (ভিজিটর : ২৪০)
কক্সবাজারের চকরিয়া উপজেলার জনগুরুত্বপূর্ণ কে.বি জালাল উদ্দীন সড়কের বেহাল দশা। ১৯ এপ্রিল (শনিবার) সকাল ১১টায় জালাল উদ্দীন সড়কের থানা রাস্তার মাথা থেকে  চোয়ারফাড়িঁ পর্যন্ত নির্দিষ্ট পয়েন্টে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহনে যাতায়াত বিঘ্ন ঘটেছে প্রতিটি সময়ে। 

বৃষ্টি আসলেই গর্তে পানি জমে নানা সময়ে মারাত্মক ঘটছে দূর্ঘটনা। চকরিয়া থানা পশ্চিম পাশে মঙ্গল ভবনের পয়েন্টে সড়কে গর্ত থাকার কারণে গাড়ি চলাচল মাঝেমধ্যে দীর্ঘ সারি হয়ে যানজট লেগেই থাকে।

পথচারী মিরাজুল ইসলাম জানান, সড়কে প্রচন্ড ধুলাবালি আর রাস্তার গর্ত থাকায় তাদের ব্যাবসায় কার্যক্রম চালিয়ে যেতে বিঘ্ন ঘটে।

রিকশা চালক কলিম উল্লাহ আক্ষেপ করে বলেন, ফায়ারসার্ভিস থেকে ১ কিলোমিটার পরে চৌধুরী ভবনের পাশে রাস্তার এতোই গর্ত যে ব্যটারি চালিত গাড়ি চলাচল মাঝেমধ্যে বন্ধ হয়ে যায়। বর্ষাকালেতো কষ্টের শেষ নেই। 

বর্ষা মৌসুম শুরুর আগে কে.বি জালাল উদ্দীন সড়কের সৃষ্টি হওয়া গর্ত মেরামত করার অনুরোধ সচেতন মহলের। 

 কক্সবাজারের চকরিয়া সড়ক উপ-বিভাগের উপ সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম  জানান, ইতিমধ্যে টেন্ডারে পাঠানো হয়েছে, দুই এক মাসের মধ্যে ঠিকাদার কাজ শুরু করবে। তবে কাল পরশুর মধ্যে মেরামতের ব্যবস্থা করা হবে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com