ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:



লাখাইয়ে দু'পক্ষের সংঘর্ষ ঘটনায় নিহত ১
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৩:৫১ পিএম  (ভিজিটর : ১০৪)

হবিগঞ্জ জেলার  লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত হৃদয় নিহত হয়েছে মর্মে খবর পাওয়া গেছে। 

লাখাই থানা সুত্রে জানা যায়, গত পবিত্র রমজান মাসে  ঈদুল ফিতরের পরে এপ্রিলের ২  তারিখ  জিরুন্ডা গ্রামে মোস্তাক মিয়া ও মুছা মিয়ার মধ্যে চুলের কাটিং কে কেন্দ্র করে   দুপক্ষের সংঘর্ষের ঘটনায় অর্ধশত লোক আহত হয়। এ ঘটনায় এক  পক্ষের   মামলা তদন্তাধীন রয়েছে। পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়  আহত অবস্থায় জিরুন্ডা গ্রামের সাইকুল ইসলাম এর ছেলে আব্দুর রহমান  প্রকাশ হৃদয় (২২)শুক্রবার সন্ধায় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

এ বিষয়ে লাখাই থানার ওসি তদন্ত মোঃ শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি আব্দুর রহমান প্রকাশ হৃদয় মারা গিয়েছে মর্মে নিশ্চিত করে বলেন, ওই গ্রামে শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকার সহ একদল পুলিশ  মোতায়েন করা হয়েছে।  বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্থানীয় সুত্র জানায়, নিহত আব্দুর রহমান প্রকাশ হৃদয় এর মরদেহ ঢাকা মেডিকেল কলেজে  ময়না তদন্ত শেষে আজ শুক্রবার  বাড়ীতে নিয়ে আসার কথা রয়েছে। নিহতের খবরে নিহতের পরিবারের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। মরদেহ বাড়ীতে আসার পর আজ শুক্রবার নিহত আব্দুর রহমানের বিকেল  নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে  জানায় নিহতের পরিবার।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com