ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার

হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি

৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ

এভারকেয়ারে ওসমান হাদি

ডান দিক থেকে গুলি ঢুকে বাম পাশ দিয়ে বের হয়, অংশবিশেষ এখনো হাদির ব্রেনে

বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি হাদির জনসংযোগে অংশ নিয়েছিলেন

হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের প্রতিবাদ

ওসমান হাদি গুলিবিদ্ধ, প্রধান উপদেষ্টার কঠোর বার্তা

হাদি গুলিবিদ্ধ : ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস

হাদি বলেছিলেন, ‘তোমরা আইসো না, প্রচারণা শেষে একসঙ্গে লাঞ্চ করব’

হাদি গুলিবিদ্ধ : সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইলে জনগণ জবাব দেবে : শফিকুর রহমান




ন্যায় সংগত সংগ্রামে আমরা ফিলিস্তিনের পাশে : মজনু
ভোরের ঢাক রিপোর্ট:
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৫:৫৫ পিএম  (ভিজিটর : ২৫৭)
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু বলেছেন, কয়েক যুগ ধরে নিজেদের বাস্তভিটা রক্ষা এবং জীবন বাঁচানোর জন্য মরণপণ লড়াই চালাচ্ছে ফিলিস্তিনী ভাইয়েরা। এই ন্যায় সংগত সংগ্রামে আমরা ফিলিস্তিনের পাশে আছি।

তিনি বলেন, ফিলিস্তিনের জনগনের আর্তনাদে আজ পৃথিবীর পরিবেশ ভারী হয়ে যাচ্ছে। ফিলিস্তিনে নারী, শিশু, বৃদ্ধদের জীবন যেন মূল্যহীন হয়ে গেছে। তিনি ফিলিস্তিনি জনগনের জীবন ও সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহবান জানিয়ে বলেন, ফিলিস্তিনকে রক্ষা করুন, তাদের জীবন এবং সম্পদ রক্ষা করুন নচেৎ ইতিহাস আপনাদেরকে ঘৃনা ভরে স্মরণ করবে।

বধুবার নয়াপল্টনস্থ ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির একটি প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সভায় ফিলিস্তিনে ইসরাইলি বর্বরোচিত আগ্রাসনের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার বিএনপি রাজধানীতে প্রতিবাদ ও সংহতি র‌্যালীর কর্মসূচী ঘোষনা করা হয়। কর্মসূচী বাস্তবায়নের জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ২৪টি সাংগঠনিক থানা এবং ৮০টি সাংগঠনিক ওয়ার্ডের নেতৃবৃন্দকে র‌্যালীর বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেয়ার জন্য এই প্রস্তুতি সভার আয়োজন করেছে।

প্রস্তুতি সভা সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক লিটন মাহমুদ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ (হারুন), আব্দুস সাত্তার, কে সিকান্দার কাদির, সাইদুর রহমান মিন্টু, ফরহাদ হোসেন, মকবুল ইসলাম খান টিপুসহ মহানগর, থানা এবং ওয়ার্ড নেতৃবৃন্দ।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com