ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার

হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি

৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ

এভারকেয়ারে ওসমান হাদি

ডান দিক থেকে গুলি ঢুকে বাম পাশ দিয়ে বের হয়, অংশবিশেষ এখনো হাদির ব্রেনে

বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি হাদির জনসংযোগে অংশ নিয়েছিলেন

হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের প্রতিবাদ

ওসমান হাদি গুলিবিদ্ধ, প্রধান উপদেষ্টার কঠোর বার্তা

হাদি গুলিবিদ্ধ : ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস

হাদি বলেছিলেন, ‘তোমরা আইসো না, প্রচারণা শেষে একসঙ্গে লাঞ্চ করব’

হাদি গুলিবিদ্ধ : সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইলে জনগণ জবাব দেবে : শফিকুর রহমান




স্বেচ্ছাসেবক দল নেতা রফিকের বাবার মাগফিরাত কামনায় মিলাদ অনুষ্ঠিত
চনফ্যাশন (ভোলা) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭:২৭ পিএম  (ভিজিটর : ৬৫৭)
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের বাবা মরহুম এ এম মান্নান হাওলাদার এর রুহের মাগফিরাত কামনায় ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুর হাওলাদার বাড়ির প্রাঙ্গনে ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে চরফ্যাশন উপজেলার বিএনপি নেতা আনম আমিরুল ইসলাম মিন্টিজ, মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, আশরাফুর রহমান দিপু অংশগ্রহণ করেন। এছাড়া, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ইফতার ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক তার বাবা এ এম মান্নান হাওলাদার এর রুহের মাগফিরাতের জন্য উপস্থিত সবার দোয়া কামনা করেন। এসময় তিনি বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত দেশ পেয়েছি। এখন এই দেশকে এগিয়ে নিতে আমাদের সবাইকে দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে। বিশেষ করে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এর মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ কার আহবান জানান তিনি। তিনি স্থানীয় নেকাকর্মীদের ইফতার ও দোয়া মাহফিল অংশগ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরআগে ঢাকা থেকে শনিবার দুপুর ২টায় চরফ্যাশন নতুন বাসস্ট্যান্ডএ পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com