ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার

হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি

৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ

এভারকেয়ারে ওসমান হাদি

ডান দিক থেকে গুলি ঢুকে বাম পাশ দিয়ে বের হয়, অংশবিশেষ এখনো হাদির ব্রেনে

বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি হাদির জনসংযোগে অংশ নিয়েছিলেন

হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের প্রতিবাদ

ওসমান হাদি গুলিবিদ্ধ, প্রধান উপদেষ্টার কঠোর বার্তা

হাদি গুলিবিদ্ধ : ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস

হাদি বলেছিলেন, ‘তোমরা আইসো না, প্রচারণা শেষে একসঙ্গে লাঞ্চ করব’

হাদি গুলিবিদ্ধ : সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইলে জনগণ জবাব দেবে : শফিকুর রহমান




শিবগঞ্জে অসচ্ছল পরিবারকে সেলাই মেশিন ও ঈদ সামগ্রী বিতরণ
শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২:১৭ পিএম  (ভিজিটর : ২৩৬)

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়া শিবগঞ্জে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রয়াস নিরন্তর (আপন) এর পক্ষ থেকে অসচ্ছল পরিবকরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য সেলাই মেশিন ও অসহায় গরীব পরিবারের মাঝে ঈদ সামগ্রী , নগদ অর্থ প্রদান করা হয়েছে।   বুধবার বিকালে ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারের ঈদ উপহার হিসাবে  সকল সদস্যদের নতুন পোষাক পুরুষদের লুঙ্গি, পাঞ্জাবি, মহিলাদের শাড়ি, মেক্সি, ওড়না, ছোট বাচ্চাদের প্যান্ট, টি- শার্ট,  তেল, চার প্রকারের সেমাই, দুধ, সুগন্ধি সাবান, আতর - সুরমা এবং নগদ অর্থ প্রদান করা হয়। আমাদের প্রয়াস নিরন্তর (আপন) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি রশিদুর রহমান রানা এর সভাপতিত্বে উপহার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান এর সঞ্চালনায় উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিসিক এর পরিচালক ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান,  শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক এ্যাডঃ, আব্দুল ওহাব। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,  মোকামতলা প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন তালুকদার,  উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান,পল্লী প্রাণি প্রাথমিক চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি শাহজাহান আলি, আমাদের প্রয়াস নিরন্তর ( আপন) এর সদস্য আসাদুল্লাহ, প্রভাষক মাহফুজার রহমান, আব্দুর রহিম,  মিজানুর রহমান, মোহাম্মদ আলী, সামসুর রহমান, আনারুল ইসলাম, মাষ্টার আবু হান্নান, আব্দুর রাজ্জাক প্রমূখ। বিতরণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com